শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ১৭টি ককটেল উদ্ধার

Reporter Name / ৩২৬ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অবস্থিত ওদুদ বিনোদন পার্কের পিছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরক দ্রব্য লুকিয়ে রেখেছে। এ সংবাদের প্রেক্ষিতে আজ শনিবার চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর একটি বিশেষ টহলদলসহ সেনাবাহিনী এবং পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুপুর ১২টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণ শহর গ্রামের মোঃ ইউসুফ রানা, পিতা-মৃত আব্দুস সালাম এর আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের ব্যাগ দেখতে পায়। পরবর্তীতে বিস্ফোরক বিশেষজ্ঞ এর উপস্থিতিতে ব্যাগটি খোলার পর একটি প্লাষ্টিকের বালতির মধ্য হতে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর সীমান্ত এলাকাসহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সকল ধরনের নাশকতা রোধকল্পে নিয়মিত টহল পরিচালনার পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় বিস্ফোরক, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক