শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন

আ.লীগের ঝটিকা মিছিল পুলিশ ও ডিবির অভিযানে গ্রেফতার ৫০

Reporter Name / ১৪৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা আওয়ামী লীগের ঝটিকা মিছিলের কারণে জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে ৫০ জনকে গ্রেফতার করেছে ।

শুক্রবার ৩১ অক্টোবর রাত থেকে শনিবার ১ লা নভেম্বর দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ জানা যায়, বিদেশে পলাতক আ ক ম বাহাউদ্দিন বাহার, রওশন আলী মাষ্টার ও এহতেশামুল হক রুমীসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় টাকা পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল করাচ্ছে। এক্ষেত্রে ৫০ সেকেন্ড স্থায়ী মিছিলে অংশগ্রহণকারীকে ১০ হাজার টাকা পর্যন্ত দেয়া হয়।

তারা আরও জানায়, একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্য নিজেকে গোপন করতে রুমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায়। টাকার বিনিময়ে করা মিছিলে কিছু কিছু নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে, যারা মাইক্রোবাস ও সিএনজি যোগে নিজ এলাকার বাইরে গিয়ে এই কাজ করে। আবার সোস্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে উস্কানি দিচ্ছে।

কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাষ্ট্রবিরোধী অপরাধমুলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃংখলা সৃষ্টি করা এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এ পর্যন্ত ৫০ জনের মতো আটক করেছি। অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক