শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ৯ মে, ২০২৬, ১১:২০ অপরাহ্ন

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ শহরের প্রফেসরপাড়ায় এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস (IELTS) ও অ্যাসেট (ASSET) প্রজেক্টের ‘ইংলিশ ফর ওয়ার্ক-২’ এবং ‘ট্যুর গাইডিং-৩’ ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে যাত্রা শুরু করেছে ‘এনআর’স ওয়ার্ল্ড (NR’s World) ইংলিশ এডুকেশন সেন্টার।
শনিবার ৯ মে সকাল ১১টায় নবাবগঞ্জ সরকারি কলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সেরাজ উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনআর’স ওয়ার্ল্ডের উপদেষ্টা এনামুল হক তুফান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, ইম্পেরিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, মাসুদ-উল-হক ইনস্টিটিউটের প্রধান শিক্ষক রোকসানা আহমদ এবং শাহ নেয়ামতুল্লাহ কলেজের ইংরেজি প্রভাষক নওসাবাহ নেহা।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাসনিয়া অলিভ ইউসা ও ইসরাত জাহান। স্বাগত বক্তব্য দেন এনআর’স ওয়ার্ল্ডের পরিচালক ইব্রাহিম খলীল (নয়ন)। এ সময় প্রতিষ্ঠানের ট্রেইনার রিফা তামান্নাসহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ও কার্যকর শিক্ষাপদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তুলতে এনআর’স ওয়ার্ল্ড কাজ করবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, এখানে স্পোকেন ইংলিশ, কিডস স্পোকেন ইংলিশ এবং একাডেমিক ইংলিশ কোর্স চালু রয়েছে। শিশু থেকে শুরু করে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য পৃথক পাঠদানের ব্যবস্থাও রাখা হয়েছে। অনুষ্ঠানে অভিভাবক ও শিক্ষার্থীরা নতুন এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানান। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ চাঁপাইনবাবগঞ্জে ইংরেজি শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host