শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন

কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত 

Reporter Name / ৪৮ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ মার্চ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও আইসিটি বিভাগের চেয়ারম্যান ড. মনির মোর্শেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ এরশাদ ও সাধারণ সম্পাদক জিসান মির্জা।

আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আল মামুন (যমুনা টিভি) এবং সাংবাদিক এড. মালেক আদনান (দৈনিক নয়াদিগন্ত) প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী, সংগঠনের এ্যালামনাই এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ও বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মনির মোর্শেদ বলেন, কালিহাতী শিক্ষার্থী কল্যাণ পরিষদের এই উদ্যোগ নবীন শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করেছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা এবং নৈতিক মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু একাডেমিক শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং সামাজিক ও মানবিক মূল্যবোধ গড়ে তোলারও একটি গুরুত্বপূর্ণ সময়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক