শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন স্কুলে মাদকবিরোধী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত পঞ্চগড়ে পৌরসভার টোল কমানোর দাবিতে রিকসা-ভ্যান শ্রমিক ইউনিয়নের মানববন্ধন ও কর্মবিরতি চামরদানী ইউনিয়নের জনতা বাজারে বিট পুলিশিং ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ছিনতাই, অভিযুক্ত কিশোর গ্যাং নেতা আটক আগুন ঝরা দুপুর  ময়মনসিংহ মেডিকেল হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স মামী-ভাগিনীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা ইট ভাটার বিষাক্ত ধোঁয়ায়, বিপন্ন জনজীবন, হুমকিতে পরিবেশ!  তেঁতুলিয়ায় শিক্ষিকার কম্পিউটার সনদ জাল প্রমাণিত : বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  সেপটিক ট্যাংকে শেল্টারিংয়ের কাজ করতে গিয়ে রাজমিস্ত্রীসহ মৃত্যু ২
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

কুমিল্লায় ভিক্ষুককে কুপিয়ে ছিনতাই, অভিযুক্ত কিশোর গ্যাং নেতা আটক

Reporter Name
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা নগরীর অশোকতলা এলাকায় এক অসহায় ভিক্ষুকের ওপর নৃশংস হামলা ও ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত কিশোর গ্যাংয়ের এক নেতাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

গত ৩১ মে সন্ধ্যায় অশোকতলা এলাকায় ওত পেতে থাকা একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা এক ভিক্ষুকের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে এবং তার সারাদিনের ভিক্ষায় প্রাপ্ত ১৬০ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়।

ঘটনাটি বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুর নজরে আসে।

তিনি তাৎক্ষণিকভাবে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশিকসহ যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্তদের শনাক্ত করার নির্দেশ দেন।

পরবর্তীতে অশোকতলা জামে মসজিদের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে অভিযুক্ত কিশোর গ্যাং লিডার ‘টোকাই সামির’-কে শনাক্ত করা হয়। আজ তাকে আটক করার পর বিষয়টি প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন।

এ সময় তিনি কুমিল্লা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেন এবং কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তাৎক্ষণিকভাবে পুলিশ ফোর্স পাঠানোর ব্যবস্থা করেন। পরে আটককৃত অভিযুক্তকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের হাতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, “নগরীতে সন্ত্রাস, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপতৎপরতার বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন নাগরিকদের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

স্থানীয় বাসিন্দারা দ্রুত পদক্ষেপ গ্রহণ এবং অভিযুক্তকে আইনের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়ে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031