শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল উদ্বোধন

Reporter Name / ১৯৩ Time View
Update : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ১০০ শয্যার বিশেষায়িত খাইরুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার ১৭ অক্টোবর সকালে কুমিল্লা নগরীর বিষ্ণুপুরের হাসপাতাল প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে হাসপাতালটির উদ্বোধন করেন সমাজকল্যান উপদেষ্টা শারমীন এস মুরশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, সমাজ কল্যান মন্ত্রণালয়ের সচিব ডক্টর মো. আবু ইউসুফ, বাংলাদেশ ডায়বেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন, হাসপাতালের জন্য জমিদাতা সাবেক সচিব এ টি এম শামছুল হকের স্ত্রী রাবেয়া হয়সহ আরো অনেকে।

বক্তরা বলেন, হাসপাতালটি হওয়ার কারনে কুমিল্লা ও আশেপাশের মানুষজনকে আর আধুনিক স্বাস্থ্যসেবার জন্য কুমিল্লার বাইরে কোথাও যেতে হবে না। এখন থেকে এ খায়রুন্নেসা-ইব্রাহিম জেনারেল হাসপাতালে সব রকম আধুনিক চিকিৎসাসেবা পাবে কুমিল্লার মানুষ। বাংলাদেশ ডায়বেটিক সমিতি মানুষের কল্যানে কাজ করে। বাংলাদেশের প্রতিটি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই বাংলাদেশ ডায়বেটিক সমিতির কাজ।

উল্লেখ্য, কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র বিষ্ণুপুরে পৈত্রিক জমি থেকে ১২৫ শতাংশ জায়গা হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং ইনস্টিটিউটের জন্য বাংলাদেশ ডায়বেটিক সমিতিকে ২০১০ সালে দান করেন এ টি এম শামসুল হক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক