শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

কুমিল্লা বোর্ডে ফল পুণঃনিরীক্ষণের জন্য ২৭ হাজার শিক্ষার্থীর আবেদন

Reporter Name / ১৫৮ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন ২৭ হাজার ১৮১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর এক চতুর্থাংশেরও বেশি। এর মধ্যে ১৮ হাজার ৮শত ৮০ পরীক্ষার্থী ‘ফেল থেকে পাশ’ করার জন্য আবারো ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। যা ফেল করা মোট শিক্ষার্থীর ৩৭ শতাংশ।

এছাড়া আলাদা আলাদা বিষয়ের জন্য এসব শিক্ষার্থীদের মোট ৯৪ হাজার ৬টি পেপারে আবেদন জমা পড়েছে। এর মধ্যে সব চেয়ে বেশি আবেদন জমা পড়েছে ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য। ১৬ হাজার ১ শত ১ জন শিক্ষার্থী শুধু ইংরেজি বিষয়ে ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সিনিয়র সিস্টেম এ্যানালিস্ট বিকাশ চন্দ্র মল্লিক বিষয়টি নিশ্চিত করে জানান, এবার যারা ফল পুণঃনিরীক্ষণের জন্য আবেদন করেছেন তাদের সংখ্যাটি উল্লেখযোগ্য। সামগ্রিক ফলাফল খারাপ হলে- আবেদন বেশি পড়বেই। ১৭ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ফল পুণঃনিরীক্ষণের আবেদন গ্রহন করা হয়। আগামী ১৬ নভেম্বর আবারো এর ফল প্রকাশ করা হবে।

এবছর কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার ৪৮ দশমিক ৮৬শতাংশ, যা সারা দেশের মধ্যে সর্বনিম্ন। ৯৯ হাজার ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৮ হাজার ৬৫৭ জন; অর্ধেকেরও বেশি শিক্ষার্থী ফেল করেছেন। তবে এই ৫০ হাজার ৯ শত ৯ জন শিক্ষার্থী ফেল করার চিত্রকে বাস্তব চিত্র বলে উল্লেখ করেছেন বোর্ড কর্তৃপক্ষ। ফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন জানান, এবছর ইংরেজি ও উচ্চতর গণিতে ফলাফল খারাপ হয়েছে। প্রায় ৩৫ শতাংশ পরীক্ষার্থী ইংরেজিতে ফেল করেছে। ফলাফল খারাপ হলেও এটিই কুমিল্লা বোর্ডে এইচএসসির ফলাফলের বাস্তব চিত্র বলে উল্লেখ করেন তিনি।

তবে এই বিশাল সংখ্যক পরীক্ষার্থীর ফল পুণঃনিরীক্ষণের বিষয়ে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মোঃ শামসুল ইসলাম জানান, আমরা এখনো ফলাফল নিয়ে পর্যালোচনা করছি। যেসব প্রতিষ্ঠানগুলো বেশি খারাপ করেছে আমরা তাদের নিয়ে আলাদা করে বসবো। এছাড়া যেসব বিষয়ে শিক্ষার্থীরা বেশি খারাপ করেছে সেগুলোও নিয়ে আলাদা করে আলাচনা করা হবে। আমরা আশা করছি, সমন্বিত ভাবে একটি প্রক্রিয়ার মধ্য থেকে ভালো ফলাফলের দিকে যেতে হবে। মাত্রই ফলাফল প্রকাশ হলো, এখনো পুণঃনিরীক্ষণ ফল প্রকাশ হয় নি। আমরা আশা করছি, ভালো উদ্যোগ নিতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক