শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম : কুমিল্লা শিক্ষাবোর্ড চেয়ারম্যান

Reporter Name / ২১৫ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মোহাম্মদ শাহাদত আলম অন্তর : কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড ময়নামতি অঞ্চলের আন্ত: কলেজ এ্যাথলোটিকস প্রতিযোগিতা (১৭ ডিসেম্বর) আজ মঙ্গলবার সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড আয়োজনে কুমিল্লা স্টেডিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড.মোঃনিজামুল করিম ।

প্রধান অতিথির মাধ্যমে মশাল জ্বালিয়ে ও বেলুন উড়িয়ে মাঠ প্রদক্ষিণের মাধ্যমে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তার পূর্বে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন করা হয়। কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সার্বিক ব্যবস্থানায় কুমিল্লা শিক্ষাবোর্ড এর আয়োজনে ময়নামতি আঞ্চলের আন্তঃ কলেজ এ্যাথলেটিকস উদ্বোধন অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য উপস্থাপন করেন কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি,এএসসি।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-সচিব (একাডেমিক) ও ক্রীড়া কর্মকর্তা মোহাম্মদ সাফায়াত মিয়া, জেলা ক্রীড়া কর্মকর্তা সুমন কুমার মিত্র সহ বিভিন্ন কলেজ থেকে আগত সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, ক্রীড়া হচ্ছে উৎকর্ষ সাধনের শ্রেষ্ঠ মাধ্যম। কলেজ শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরাই হলে আগামি বাংলাদেশের ভবিষৎ।তাই তোমরা এখন থেকেই আগামীর সমৃদ্ধ ও শান্তির রাষ্ট্র তৈরিতে নিজেকে গড়ে তুলতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা সেনানিবাস ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লে. কর্নেল বেগ সাব্বির আহমেদ, পিএসসি,এএসসি । এসময় আরো বক্তব্য রাখেন অনুষ্ঠানে বিশেষ অতিথি কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর নূর মোহাম্মদ। একই দিন বিকেলে ২য় পুরষ্কার বিতরণ করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ড উপ-সচিব মোহাম্মদ সাফায়েত মিয়াসহ কুমিল্লা শিক্ষাবোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা বিভিন্ন কলেজের শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অ্যাথলেটিকস প্রতিযোগিতায়হভ কুমিল্লা জেলার ২০টি কলেজের ২৭৯জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক