শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

খিলা আজিজ উল্যাহ উচ্চ বিদ্যায়লয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তত : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে মনোহরগঞ্জের খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ১৩ নভেম্বর বেলা ১১টার দিকে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কমান্ডার আবুল বাসারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ আরিফুর রহমান, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মুনির আহমদ।

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়ে দোয়া, আজিজ উল্লা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর নৃত্য, গান ও অন্যান্য সাংস্কৃতিক আয়োজন এবং আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা -৯ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিক্ষার্থীদের ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত দেওয়া হবে। আমি নির্বাচিত হলে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার শিক্ষা খাতকে ঢেলে সাজাবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক