শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন

গোমাস্তাপুরে লিজ নেয়া জমি দখলে নিতে ৪ কৃষককে পিটিয়ে আহত

Reporter Name / ৩৫২ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি  : চাঁপাইনবাবগঞ্জের গোমাস্তাপুর উপজেলার গোঙ্গলপুর গ্রামে লিজ নেয়া ৪৫২ বিঘা জমি দখলের চেষ্টায় ৪ জন কৃষক আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে নয়াদিয়াড়ী গ্রামের ধান দেখতে কৃষক আশা ধুলু (৫৫) পিতা মৃত আব্দুল হামিদ মন্ডল, মোস্তাকিম (২৭) পিতা মোঃ উলা উদ্দিন, কুরবান আলী (৪০) পিতা মৃত শামসুল হক, রাজু আহমেদ (২৬) পিতা মোঃ ধুলুকে কুপিয়ে জখম করে। মামুন ও তার সন্ত্রাসী বাহিনীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে গোমাস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

বৃহস্পতিবার সরজমিনে গিয়ে, জানা যায় গত পনেরো বছর আগে মোহান্ত এস্টেটের মালিক শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারির কাছ থেকে লিজ নেয় গোমাস্তাপুর উপজেলার নয়াদিয়াড়ী গ্রামের, মোঃ উলা উদ্দিন নামে একজন, লিজ নিয়ে ভোগদখল করে আসছেন তিনিসহ আরো ১৫০ জন কৃষক। ভোগ দখলে থাকা কালীন সময়ে শিবগঞ্জের মামুন বেলডাঙ্গা এলাকার কিছু সন্ত্রাসী বাহিনী দিয়ে জোরপূর্বক গোঙ্গলপুর গ্রামের ৪৫২ বিঘা জমি দখলের চেষ্টা করেন। এসময় কৃষকরা তাদের বাঁধা দিলে মামুন সহ তার সন্ত্রাসী বাহিনীরা তাদের মেরে গুরতর জখম করেন।

জমির লিজ নেয়া মালিক ও কৃষকরা আরো বলেন, গত পনেরো বছর আগে মোহান্ত এস্টেটের মালিক শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারির কাছ থেকে বিঘা প্রতি ৫ মণ ধান চুক্তিতে জমি লিজ প্রদান করে মোহান্ত এস্টেটের মালিক, আমরা লিজ নিয়ে ভোগদখল করে আসছি, কিন্তু হঠাৎ করেই গত একমাস আগে, মামুন ও বেলডাঙ্গা এলাকার কিছু সন্ত্রাসী এসে বলে এই জমি আমাদের আমরা মোহান্ত এস্টেটের মালিক শ্রী ক্ষিতিশ চন্দ্র আচারির কাছ থেকে লিজ নিয়েছি, আপনারা এই জমি থেকে চলে যান। তা নাহলে আপনাদের মেরে পঙ্গু করে দেওয়া হবে। আমরা তাদের হুমকিতে ভয় না পেয়ে, মাঠে ধান চাষাবাদ করি।

এনিয়ে গত পনেরো দিন আগে ধান দেখতে আশা ৮/৯ জন কৃষককে কুপিয়ে জখম করেছে মামুনের সন্ত্রাসীরা বাহিনী, এ ঘটনায় গোমাস্তাপুর থানায় মামলা এবং সেনাবাহিনীকে লিখিত অভিযোগ করলেও কাঙ্ক্ষিত ফলাফল পাওয়া যায়নি।

কৃষকরা আরো বলেন আজ ৪ জনকে মেরে পঙ্গু করে দিয়েছে, যদি এরকম চলতে থাকে তাহলে আমাদের চাষাবাদ করা ফসল ঘরে তুলতে পারব না।

ঘটনার বিষয়ে গোমাস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি এখনো লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক