শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৯৪ Time View
Update : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : আজ শনিবার (১৯ অক্টোবর) সকাল ৯ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলার উদ্যোগে হেফজুল উলুম কামিল মাদ্রাসা ময়দানে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামি চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারী অধ্যাপক আবু বকরের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুহতারাম আমির ডা. শফিকুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- ১৫ বছরের স্বৈরশাসনের পরে আল্লাহ তায়ালা আমাদেরকে একটি বাংলাদেশ দিয়েছেন, বাংলাদেশকে আমরা একটি মানবিক বাংলাদেশ হিসেবে দেখতে চাই। বিগত দিনে যারা নির্বাচন চায়নি জনগণ তাদের কাছে নির্বাচন চাপায় দিতে চায় না। বিগত ১৫ বছরের চলমান স্বৈরশাসনকে জনগণ এদেশে আবারো দেখতে চাই না। জনগণের সবার অধিকার নিশ্চিত করে সবার কথা বলার সুযোগ রেখে সার্বভৌম বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। জামাতের রোকন কর্মীদের সুন্দর বাংলাদেশ গড়ার কাজে অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিনের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরী আমির ড. মাওলানা কেরামত আলী, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য সাবেক এমপি, জেলা নায়েবে আমির অধ্যাপক লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা সহকারি সেক্রেটারি অধ্যাপক মুখলেসুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ পৌর আমির হাফেজ মাওলানা গোলাম রাব্বানী, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল আলীমসহ অন্যান্য নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক