শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা 

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরা।

শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে সকাল ৯টা থেকে বিপুল সংখ্যক মোটরসাইকেল নিয়ে সমবেত হয় নেতাকর্মী। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর এবং চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে মনোনীত এমপি প্রার্থী মোঃ নুরুল ইসলাম বুলবুলের নেতৃত্বে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা প্রাক্কালে মোঃ নুরুল ইসলাম বুলবুল বলেন, জনগণকে সাথে নিয়ে আগামীতে আধুনিক চাঁপাইনবাবগঞ্জ গড়ে তুলতে চাই। জনগণকে একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক চাঁপাইনবাবগঞ্জ শহর উপহার দেওয়াই জামায়াতে ইসলামীর অঙ্গীকার। এজন্য প্রয়োজন দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজমুক্ত ও এমনি একটি পরিবেশ, যে পরিবেশে এ সদরের উন্নয়ন নিশ্চিত হবে। তিনি আরো বলেন, উত্তরবঙ্গের সবচাইতে অবহেলিত জেলা চাঁপাইনবাবগঞ্জ। এ জেলার উন্নয়ন ও কল্যাণে কাজ করবো ইনশাল্লাহ। আগামীতে জনগণ নির্বাচিত করলে এ আসনকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ ও বাসযোগ্য মানবিক এলাকায় পরিণত করা হবে। নুরুল ইসলাম বুলবুল বলেন, শাসক হতে চাই না, জনগণের সেবক হতে চাই। আগামী নির্বাচনেও দাঁড়িপাল্লার পক্ষে থাকবে জনগণ। সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা চাঁপাইনবাবগঞ্জ। ধর্মবর্ণ নির্বিশেষে ভোটাররা পূর্বেও যেভাবে দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন, আগামীতেও তেমনিভাবে করবেন। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন। পরে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন এলাকার প্রদক্ষিণ করে এবং বিভিন্ন স্থানে পথসভায় জামায়াত নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। পরবর্তীতে শোভাযাত্রাটি পৌরসভা পার্কে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক মোহঃ লতিফুর রহমান, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুজার গিফারী, সেক্রেটারি অধ্যাপক আবু বকর, পৌর আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌর নায়েবে আমীর অ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ, এ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকী আসাদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক