সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ভাইস-চ্যান্সেলরের

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ন

মো. এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ বিষয়ক সেমিনার, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

সোমবার ৬ জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট (ইএসআরএম) বিভাগের উদ্যোগে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। পরে ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এরপর ইএসআরএম বিভাগের সেমিনার হলে “Inspired by Nature. For Climate. For Our Future” শীর্ষক পরিবেশ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, “জলবায়ু পরিবর্তন আজ আর ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, এটি বর্তমান বিশ্বের অন্যতম বড় বাস্তবতা। পরিবেশ সংরক্ষণে কেবল সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; শিক্ষক, শিক্ষার্থী, গবেষক এবং সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন। একটি গাছ রোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশবান্ধব জীবনধারা গ্রহণের মাধ্যমে আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তুলতে পারি। বিশ্ববিদ্যালয়কে পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, টাঙ্গাইল বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মহসিন হোসেন এবং পূবালী ব্যাংকের আঞ্চলিক প্রধান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. বেল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ দিবস উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মাহমুদা বিনতে লতিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইএসআরএম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. এস. এম. সাইফুল্লাহ।

সেমিনারে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব, জীববৈচিত্র্য রক্ষা এবং টেকসই উন্নয়ন বিষয়ে বিভিন্ন গবেষণা ও করণীয় তুলে ধরা হয়। বক্তারা পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host