শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন

জাতীয় প্রেসক্লাব ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে

Reporter Name / ৪৫৮ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

ইনসাফ ডেস্ক: বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত সমাবেশে সাংবাদিকরা বলেন, অবিলম্বে জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বঞ্চিত পেশাদার সাংবাদিকদের ৭ দিনের মধ্যে সদস্যপদ দিতে হবে।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে বৈষম্যবিরোধী সাংবাদিক সমাজ আয়োজিত পূর্ব ঘোষিত বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। সভায় সংগঠনের প্রধান সমন্বয়ক জাকির হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বাসস এর সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, সংগঠনের সমন্বয়কারী তালুকদার রুমি, শেখ মোঃ তাজুল ইসলাম, হুমায়ুন কবির, শাখাওয়াত মঈন চৌধুরী, আলী আশরাফ আখন্দ, শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য জেসমিন জুই, জাকির হোসেন জীবন, এ এইচ এম কামরুন, নাসির উদ্দিন সিদ্দিক, মতিউর রহমান সরদার, তালুকদার বেলাল, গিয়াস উদ্দিন, মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। সমাবেশে বক্তারা জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষকে এক সপ্তাহের আল্টিমেটাম দেয় এবং আগামী আগামীকাল রবিবার ১ সেপ্টেম্বর বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূূচি পালনের কথা জানান। এছাড়াও আগামী বৃহস্পতিবার ও শনিবার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেয়া হয়।

সভায় সাংবাদিক নেতারা বলেন, ৭ দিনের মধ্যে যদি জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ দেয়ার উদ্যোগ গ্রহণ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় জাতীয় প্রেসক্লাব ঘেরাওসহ কঠোর কর্মসূচি পালন করা হবে বলে বক্তারা উল্লেখ করেন। সমাবেশ থেকে সদস্যপদ বঞ্চিত সাংবাদিকদের একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেসক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক