শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

জাতীয় সমাবেশ সফল করতে বোদায় সিপিবি’র পথ সভা

Reporter Name / ১৭০ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র বোদা উপজেলা শাখার উদ্যােগে বোদা বাসষ্ট্যান্ডে শনিবার ৮ নভেম্বর দুপুরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৪ নভেম্বর ঢাকায় জাতীয় সমাবেশ সফল করতে উপজেলা সিপিবির সভাপতি কমরেড দীপক কুমার দে বাবলুর সভাপতিত্বে পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও বগুড়া জেলা সভাপতি আমিনুল ফরিদ। এসময় উপজেলা সিপিবি ‘র সাধারণ সম্পাদক লিহাজ উদ্দিন মানিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কমিউনিস্ট পার্টি বাংলাদেশ পঞ্চগড় জেলা সভাপতি কমরেড আশরাফুল আলম, সাধারণ সম্পাদক কমরেড আফতাব হোসেন, কমরেড আলী মুতুর্জা প্রমুখ।

বক্তারা, দেশের সকল বামপন্থি ও গণতান্ত্রিক রাজনৈতিক দলের পাশাপাশি নিপীড়িত প্রান্তিক জনগোষ্ঠী, ছাত্র-শ্রমিক-সাংস্কৃতিক-সামাজিক নাগরিক ও পেশাজীবী সংগঠনসমূহসহ এবং গণতান্ত্রিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তিবর্গকে রাজনৈতিক সংগ্রামে ঐক্যবদ্ধ হয়ে আগামী ফেব্রুয়ারি মাসে নির্ধারিত সময়ে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠান; দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেফতার এবং পাচারকৃত অর্থ ফেরত আনা; বাংলাদেশের ভূখণ্ড ও সমুদ্রসীমা মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির স্বার্থে ব্যবহার করতে না দেয়া, নারী বিদ্বেষী ও ভিন্নমত দমনমূলক সন্ত্রাস বন্ধ; সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র নির্মাণ; বন্ধ কল-কারখানা খুলে দেয়া; কর্মসংস্থান সৃষ্টি; আয়বৈষম্য-ধনবৈষম্য নিরসন; জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও সুচিকিৎসার ব্যবস্থা-ক্ষতিপূরণ নিশ্চিত করা ইত্যাদি দাবি তুলে ধরে জাতীয় সমাবেশ সফল করতে দলের নেতাকর্মী, শুভানুধ্যায়ী, সমর্থক সকলের প্রতি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক