চরফ্যাশন প্রতিনিধি : বিচ্ছিন্ন দ্বীপ ইউনিয়ন ১৯নং ঢালচর একটি অবহেলিত জনগোষ্ঠীর আবাস। শিক্ষা-স্বাস্থ্য ও বাসস্থানসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত ভূমিহীন অধ্যুষিত দ্বীপটির বাসিন্দারা। ইতোপূর্বে নির্বাচিত কোন জনপ্রতিনিধি অবহেলিত জনপদটির মাটি মানুষের উন্নয়নের প্রতি প্রতি বিশেষ কোন নজর দেয়নি। নদী ভাঙনে ছোট হয়ে আসছে ইউনিয়নটির মানচিত্র। ভিটেমাটি হারিয়ে অন্যত্র চলে যাচ্ছে অনেক বাসিন্দা। যাদের কিছুই নেই তারা শিকড় আকড়ে ধরে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।
এ ইউনিয়নে ১৬-১৭ হাজার মানুষের বসবাস। অধিকাংশ জনগোষ্ঠীর জীবনমান দারিদ্র্যসীমার নিচে। নদী ভাঙনে ভিটেমাটি হারনোর ভয়ে দিনাতিপাত করতে হয় তাদের। বর্ষায় জোয়ারের পানিতে জীবনযাপন করতে হয় পানির সাথে মিতালি করে। একটি বেড়িবাধ তাদের জীবনে কিছুটা হলেও স্বস্থির পরশ দিতে পারে। যিনি স্থানীয় সাংসদের মাধ্যমে এমন গুরুত্বপূর্ণ সমস্যাটি সমাধান করতে পারবেন এলাকাবাসী তাকেই চেয়ারম্যান পদে নির্বাচিত করতে বদ্ধপরিকর বলে জানান ইউনিয়নের ভোটারা।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এখানকার ভোটাররা নতুন চিন্তা ভাবনা করছেন চেয়ারম্যান পদপ্রার্থী নিয়ে। যার মাধ্যমে তাদের কাঙ্ক্ষিত উন্নয়ন হবে তাকেই তারা নির্বাচিত করার। এক্ষেত্রে সম্ভাব্য প্রার্থী হিসেবে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আবাস পাওয়া যাচ্ছে ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নইম মোঃ ফখরুল ইসলাম মিয়াকে নিয়ে। যিনি নিজ প্রচেষ্টায় হাজারো ভূমিহীন মানুষকে সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করেছেন ইতোপূর্বে । এছাড়া তিনি এলাকাবাসীর একটি রাস্তার ব্যবস্থা করেছেন কয়েক বছর আগে। এবং প্রতিনিয়ত জনদুর্ভোগ কমাতে, জন প্রত্যাশার মানদন্ডে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ঢালচর ইউনিয়নের বাসিন্দা হানজালা মাহফুজ বলেন, অতিতে কোন চেয়ারম্যান আমাদের ইউনিয়নের জনপ্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করেনি। এবার আমরা খুব ভেবেচিন্তে ভোট দিব। তবে এ ক্ষেত্রে জনভাবনায় এগিয়ে আছেন ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু নইম মো: ফখরুল ইসলাম। রাজনীতিতে তিনি সরকার দলীয় বিএনপি পরিবারের সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন। দল এবং জনতা উভয়ের জন্য রয়েছে তার অগাধ ভালবাসা।
সম্ভাব্য প্রার্থী আবু নঈম মোঃ ফখরুল ইসলাম বলেন, আমি ঢালচর ইউনিয়নের আনাচে-কানাচে সকল মানুষকে সহযোগিতা করতে চেষ্টা করেছি। তাদের সমস্যা সমাধানের প্রতিনিয়ত যখন যা করার দরকার তখন তা করার জন্য নিজেকে প্রস্তুত রেখেছি। জনগণের ভোটে চেয়ারম্যান হতে পারলে ইউনিয়নের সকল সমস্যা সমাধানের উপায় বের করে কাজ করব।