সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

তারুণ্যের হাত ধরেই সমৃদ্ধ বাংলাদেশ: ড. চৌধুরী সায়মা ফেরদৌস

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, তরুণরাই আগামীর দেশ গড়ার অন্যতম কারিগর।

১৯৭১ এ দেশের তরুণ যুবার বুকের তাজা রক্ত দিয়ে যেমন তাদের স্বাধীনতা ছিনিয়ে এনেছে, ঠিক তেমনি ২৪ এর গণঅভ্যুত্থানে তরুণ ছাত্রজনতা এ দেশকে স্বৈরাচার মুক্ত করেছে। এদেশের তরুণ প্রজন্মই দেশকে সঠিক পথে নিয়ে যাবে।

শনিবার ২৩ মে দুপুরে কুমিল্লা জিলা স্কুল মিলনায়তনে ‘শিক্ষার মান উন্নয়ন ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা শীর্ষক’ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, চাকুরির বাজার সীমিত। সুতরাং সৃজনশীল কিছু করার চেষ্টা করো। সৃজনশীল কাজের সম্ভাবনা অসীম।

নিজের দক্ষতা ও যোগ্যতায় বিকশিত হওয়ার সুযোগ রয়েছে বিশ্বজুড়ে। দেশের জন্য কাজ করার সুযোগ অনেক।নিজেকে সার্থক মানুষ হিসাবে তৈরি করতে হবে।

ড. সায়মা ফেরদৌস বলেন, আজীবন মানুষের জন্য কাজ করে যাবা,এ চেষ্টা তোমার হাতে। শিক্ষার প্রয়োজনে বিদেশ যাবে, দিনশেষে নীড়ে ফিরে আসবে। নিজের দেশকে সার্ভ করবে, দেশের অর্থনীতির সমৃদ্ধি তোমাদের হাতে। নিজেদের সুযোগ তোমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে। তোমাদের জন্য দুটি রাস্তা খোলা আছে, এক অভিযোগ জানাতে পারো, তুমি নিজেকে তৈরি করতে পারো।

 

সদ্য এসএসসি পরীক্ষা শেষ করা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জিপিএ ৫ এর পেছনে না ছুটে নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করার চেষ্টা করো। সমাজে অনেক মানুষ জিপিএ পাস না পেয়েও প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং কোনকিছু নিয়ে কখনোই হতাশ হওয়া যাবে না।

তিনি বলেন, সৃষ্টিকর্তা আমাদের সকল প্রতিবন্ধকতার বিষয়ে জানেন এবং তিনি উত্তরণের পথ ও খোলা রেখেছেন। সুতরাং তোমরা হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যাও, সফলতা আসবেই ইনশাআল্লাহ।

কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল হাফিজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক কাজী আপন তিবরানী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম (ভিপি ওয়াসিম), জেলা বিএনপি’র সদস্য হাজী সিদ্দিকুর রহমান, সাবেক যুগ্ম আহ্বায়ক মুজাহিদ চৌধুরী, ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তারসহ স্কুলের শিক্ষক ও শিক্ষকর্থীরা উপস্থিত ছিলেন।

পরবর্তীতে তিনি কুমিল্লা ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ে অপর আরেকটি আলোচনা সভায় অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host