শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কুমিল্লা সদর উপজেলায় বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

Reporter Name / ৮২ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তত : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনসমর্থন অর্জনের লক্ষ্যে কুমিল্লা সদর উপজেলার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার মাঝিগাছা, শ্রীপুর, বাগানবাড়ি ও নন্দীরবাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন কুমিল্লা-৬ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিন-উর রশিদ ইয়াছিনের পক্ষের স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় ৫নং পাঁচথুবী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান, মো. জামাল হোসেন ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহ্ আলম ভুট্টু, মাহফুজুর রহমান, শ্রমিক নেতা হাজী জামাল হোসেন, মোক্তার হোসেন ও শহিদুর রহমানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন।

 

নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে স্থানীয় নারী ও পরিবার প্রধানদের হাতে লিফলেট তুলে দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেন। পাশাপাশি বাজারের দোকানপাট, সিএনজি চালক, যাত্রী, কাঁচাবাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝেও লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির একপর্যায়ে নেতাকর্মীরা কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক আমার দেশ কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি শাহ্ আলম শফির বাড়িতেও গিয়ে পরিবারের সদস্যদের হাতে লিফলেট পৌঁছে দেন।

এই গণসংযোগের মাধ্যমে বিএনপি নেতারা সাধারণ জনগণের কাছে ৩১ দফা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে সরকারের বিকল্প রূপরেখা জনগণের সামনে উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক