শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় শিশু আল হাবিব হত্যায় জড়িত অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আল হাবিব (৬) নামের এক শিশুকে শ্বাসরোধ ও মাথায় ও পিঠে আঘাত করে পরিকল্পিত ভাবে হত্যা করেন পরে বাড়ির পাশের ১০০ গজ দুরে পরিত্যক্ত বুড়া-বুড়ি ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে রেখে গেছেন দুর্বৃত্তরা। দীর্ঘ প্রায় আড়াই মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো পর্যন্ত অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে না পারার কারণে আজ ১৩ অক্টোবর বিকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজারে অপরাধীদের গ্রেপ্তার ও বিচারের বিচারের দাবীতে মানববন্ধন করেন এলাকাবাসী ।

উল্লেখ্য যে, গত ২৯ জুলাই রাত ৮ টার সময়ে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি বাজার এলাকায় বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত বাথরুম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু আল- হাবিব উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের শিলাইকুঠি গ্রামের ইলেকট্রনিক মিস্ত্রি মো. আশরাফুল ইসলামের একমাত্র ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আল-হাবিবের মাথায় আঘাতের চিহ্ন ও গলায় তার পড়নের শার্ট প্যাঁচ দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ইউনিয়ন পরিষদের বাথরুমে ফেলে দিয়েছে। এটা পরিকল্পনা মাফিক হত্যা। তারা আরো জানায়, এই অমানবিক কাজের সঙ্গে সংশ্লিষ্ট যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এই সময় বক্তরা বলেন, এই মানববন্ধনের মাধ্যমে যদি অপরাধীদের শিঘ্রই শনাক্ত ও গ্রেপ্তার করা না হয় তাহলে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। বক্তরা আরো বলেন, প্রায় আড়াই মাস অতিবাহিত হওয়ার পরেও এখনো অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না। তারা ধরাছোয়ার বাইরে কেন। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বলেন, অপরাধী যে হোক না কেন, আপনারা তাদের গ্রেপ্তার করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান। ইউনিয়ন যুব দলের সদস্য সচিব জুয়েল রানা, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ। নিহত আল- হাবিবের দাদা মোশারফ হোসেন, নিহত হাবিবের চাচি আম্মা রৌশন আক্তার লাভলী। যুব ফোরামের সদস্য মিলন।

এই হত্যার ঘটনায় তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিষ্ঠা ও দক্ষতার সহিত কাজ করলেও স্থানীয়রা দ্রুত গতিতে ত্বরান্বিত করার দাবী জানান।

৫ নং বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক হোসেন বলেন, ঘটনার পর থেকে পুলিশ প্রশাসনকে আমার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ এবং স্থানীয়রা তদন্তে সহযোগীতা করে আসছে। আশা করি খুব শিঘ্রই এই হত্যার ঘটনা উৎঘাটন হবে।

এ ঘটনার বিষয়ে মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু মুসা বলেন, এই হত্যার পর থেকে পুলিশ প্রশাসনের সকল প্রকার অনুসন্ধান চলমান রয়েছে, আরো কাজ বাকি রয়েছে। তদন্ত সম্পূর্ণ হলে আসল অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক