সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

দিশারী শিক্ষা একাডেমীতে সুশৃঙ্খল পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দিশারী শিক্ষা একাডেমীতে সুশৃঙ্খল ও আনন্দময় পরিবেশে পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শ্রেণিকক্ষে পাঠদানের মানোন্নয়ন এবং নৈতিক শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেয়ায় অভিভাবকদের মধ্যেও সন্তোষ প্রকাশ পেয়েছে।

প্রতিদিন নির্ধারিত সময়ে শ্রেণি কার্যক্রম পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের পাঠে মনোযোগী করে তুলতে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় বিদ্যালয়ে একটি সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রয়েছে।

এ বিষয়ে দিশারী শিক্ষা একাডেমীর সদস্য সচিব ও প্রধান শিক্ষক মৌজ আলী তালুকদার বলেন, “আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় ভালো ফলাফল নয়, বরং শিক্ষার্থীদের নৈতিক, মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। এ জন্য নিয়মিত পাঠদান, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করছি।”

তিনি আরও বলেন, “শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সকলের সহযোগিতায় দিশারী শিক্ষা একাডেমীকে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host