সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দুমকিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ৬ জুলাই বিকেল ৩ টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড দুমকির আয়োজনে “উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নমিতা রানীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান, দুমকি উপজেলা জামাতের সভাপতি মাওলানা মোঃ জালাল আহমেদ, দুমকি টেকনিক্যাল এ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধক্ষ মোঃ জামাল হোসেন, মুরাদিয়া ইউনিয়ন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান হাফিজুর রহমান ফোরকান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ৫টি ইউনিয়নের সমবায়ী সদস্যরা , সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। শেষে চিএাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরন, ৫ জন নারী উদ্যেক্তাকে স্বল্প সুদে ৬ লাখ পঁচিশ হাজার টাকা পল্লী উদ্যোক্তা ঋন প্রদান ও গাছের চারা বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host