সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

দুমকিতে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দর এলাকায় অভিযান চালিয়ে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‌্যাব-৮। গাঁজা বহনকারী পিকআপটি জব্দ করলেও  এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৮-এর একটি দল সোমবার ৬ জুলাই দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দুমকি উপজেলার আঙ্গারিয়া বন্দরে অভিযান চালায়। এ সময় রাস্তায় ফেলে রাখা একটি পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ঠ ১১-৪৩৯৬) তল্লাশি করে এর নিচে থাকা  বিশেষভাবে তৈরী গোপন বাক্স থেকে ৬৬ কেজি ১০৪ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা গাঁজা ও পিকআপ ভ্যানটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানায় হস্তান্তর করা হয়েছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host