শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য : জিল্লুর রহমান

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
Oplus_0

নিজস্ব প্রতিবেদক : মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভায় আকাশনীলা গ্রুপের চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট খন্দকার জিল্লুর রহমান বলেছেন, যে কোনো দেশ ও জনগোষ্ঠীর উন্নয়নে গতির ভূমিকা অপরিহার্য। নদীমাতৃক বাংলাদেশে মানুষের যোগাযোগের প্রথম বাহন ছিল নৌকা, নৌকার পরিবর্তে নদীতে যদি ইঞ্জিন চালিত ট্রলার চলতে পারে তাহলে সড়কে পাঁয়ে চালিত রিকশার পরিবর্তে অটোরিকশা চলতে বাঁধা কোথায়?

আজ বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুরস্থ নবী নগর হাউজিং এ মোহাম্মদপুর থানা অটোরিকশা মালিক শ্রমিক নবগঠিত আহবায়ক কমিটির এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, মহানগরে এক শতাংশের কম সংখ্যক হকাররা পাঁচ শতাংশের অধিক সড়ক দখল করে জীবিকা নির্বাহ করতে পারলে সড়কে অটোরিকশা চলতে বাঁধা কেনো!

অটোরিকশা মালিক ও শ্রমিকদের যথাযোগ্য নিয়মকানুন রক্ষা করে সড়কে অটোরিকশা চালাতে অনুরোধ জানিয়ে জিল্লুর রহমান বলেন,১৮ বছরের নিচে যেনো কাউকে অটোরিকশা না দেওয়া হয়;কারণ আপনাদের রিকশার নিরাপত্তা আপনাদেরই নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অটোরিকশা মালিক ও শ্রমিকদের প্রতি আহবান জানিয়ে ডিএমপি মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ আলী ইফতেখার হাসান বলেন,প্রয়োজন আইন মানেনা। আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমাদেরকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে এবং জনদুর্ভোগ যেন সৃষ্টি না হয়, সেদিকে নজর রাখতে হবে।

তিনি সকলের উদ্দেশ্যে আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় আপনারা আমাকে সহযোগিতা করেন, আমি আপনাদের পাশে থাকবো।

নবগঠিত কমিটির আহবায়ক মোঃ আনোয়ার হোসেন বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, অটোরিকশা মালিক শ্রমিক সমিতির প্রধান উদ্যোক্তা ও কার্যনির্বাহী সদস্য প্রশান্ত রায়,মোহাম্মদপুর থানা মালিক শ্রমিক নেতা আমিনুল ইসলাম,মোঃ ইব্রাহিম,আব্বাস হোসেন,মিজানুর রহমান,ঢাকা সিটি মালিক শ্রমিক নেতা সানু খান,মোঃ মানিক,আদাবর থানা শ্রমিক নেতা সোহেল রানাসহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মহিবুল ইসলাম।

,


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক