সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

দোয়ারাবাজারে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শনিবার, ২৩ মে, ২০২৬, ৮:৫১ অপরাহ্ন

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ‎ দোয়ারাবাজার উপজেলার বজ্রপাতে শফিক মিয়া (৩৫) নামে এক হাঁস পালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।              শনিবার ২৩ মে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৭নং লক্ষীপুর ইউনিয়নের সুড়িরগাঁও হাওরে এ দুর্ঘটনা ঘটে।

‎নিহত শফিক মিয়া উপজেলার চন্দনপুর গ্রামের মৃত বিরাজ মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে হাঁস পালন ও হাওরে হাঁস চরানোর কাজের সঙ্গে জড়িত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রতিদিনের মতো শফিক মিয়া সুড়িরগাঁও হাওরে হাঁস ছড়াতে যান। এ সময় আকাশে হঠাৎ কালো মেঘ দেখা দেয় এবং কিছুক্ষণ পর বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এর মধ্যেই আকস্মিক বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে গেলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

‎ঘটনার খবর পেয়ে দোয়ারাবাজার থানার এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহন করে।

‎এদিকে শফিক মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের পরিবেশ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রতিবেশীরা জানান, শফিক মিয়া ছিলেন পরিশ্রমী ও শান্ত স্বভাবের মানুষ। তার অকাল মৃত্যু পরিবারটির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে।

‎দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host