শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

দোলার ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে : আবুল কালাম 

Reporter Name / ২৬৩ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেছেন, সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এই হামলায় জড়িত সবাইকে ৭২ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।

রবিবার ৯ নভেম্বর সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

আবুল কালাম বলেন, আজ রবিবার দুপুরে লাকসাম উপজেলার কান্দির পাড় ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশী দোলা আজিমের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আমি গত চারদিন প্রয়াত নেতা আনওয়ারুল আজিমের কবর জিয়ারতসহ প্রচার-প্রচারণা করেছি। আজকে আমাদের কোনো প্রোগ্রাম ছিল না। আমাদের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত নয়। আমি প্রশাসনকে অনুরোধ করেছি, যারা এই হামলার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি সেসব দুষ্কৃতকারীর মুখোশ উন্মোচন করে দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছি।

লাকসামের জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা কখনও ষড়যন্ত্রকারীদের এসব ষড়যন্ত্রে কখনো বিভ্রান্ত হবেন না। আমি আমার নেতাকর্মীদের বারবার অনুরোধ করেছি আপনারা শান্ত হোন, ধৈর্য ধরুন। সন্ত্রাসী বা হামলাকারী যে-ই হোক, বর্তমান ডিজিটাল যুগে শনাক্ত করা খুব সহজ। আমি ৭২ ঘন্টার মধ্যে আইনপ্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব এই হামলায় জড়িতদের নাম-ঠিকানা প্রকাশ করে তাদের আইনের আওতায় আনতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক