এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদা উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় দুগ্ধ খামারিদের মাঝে ১১ টি মিল্কিং মেশিন বিতরণ করা হয়েছে।
সোমবার ২৭ অক্টোবর বোদা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এসব মিল্কিং মেশিন উপজেলার দুগ্ধ খামারিদের মাঝে বিতরণ করা হয়।
জানা যায়, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের অর্থায়নে উপজেলার ১১ টি ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) এর মধ্যে এসব মেশিন বিতরণ করা হয়েছে। প্রতিটি পিজি গ্রুপে ৪০ জন সদস্য অন্তর্ভুক্ত থেকে মিল্কিং মেশিনের সুবিধা গ্রহণ করবেন।
বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: নুরুল ইসলাম।
এ সময় ভেটেরিনারি সার্জন ডা:মো: আব্দুল আলীম, লাইভস্টক এক্সটেনশন কর্মকর্তা ডা: সালমা আক্তার সহ সংশ্লিষ্ট পিজির লাইভস্টক সার্ভিস প্রভাইডাররা (এলএসপি) ছাড়াও বিভিন্ন পর্যায়ের দুগ্ধ খামারিরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, সরকারের প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের লক্ষ্য হলো দুধ উৎপাদন বৃদ্ধি, খামারিদের স্বনির্ভর করা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুধ সংগ্রহের প্রক্রিয়া উন্নত করা। মিল্কিং মেশিন বিতরণের ফলে খামারিদের সময়, শ্রম বাঁচবে এবং দুধের গুণগত মান বজায় থাকবে।