শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
পটুয়াখালীতে ইয়াবাসহ মাদক মামলার আসামি গ্রেফতার মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তেঁতুলিয়ায় মিষ্টি বিতরণ চাঁপাইনবাবগঞ্জ ডিবেটিং ক্লাবের নতুন নির্বাহী পরিষদ গঠন রবিবার বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি শপথ নিলেন নতুন ৪ মন্ত্রী রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পঞ্চগড়ে ডিপ্লোমা মেডিকেল সহকারীর চেম্বার নিয়ে প্রশ্ন, তদন্তের দাবি মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় রাজিবপুরে বাঁধভাঙা উচ্ছ্বাস হাউজবোট থেকে পড়ে বৌলাই নদীতে পর্যটক নিখোঁজ  কুমিল্লায় সাংবাদিক শুভ্র দীর্ঘদিন ধরে নিরাপত্তাহীনতায় ভুগছেন

পঞ্চগড় প্রেস ক্লাবের আয়োজনে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ২৭ মে, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার উদ্বোধন করা হয়েছে।

পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ গতকাল সোমবার বিকেলে সরকারী অডিটোরিয়াম চত্ত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন।
এ সময় পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম ইমাম রাজী টুলু, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বিএনপি’র আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পঞ্চগড় আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নাজমূল ইসলাম কাজল, পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সরকার হায়দার সহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
এ সময় প্রতিমন্ত্রী বলেন, পঞ্চগড়ের সাংবাদিকেরা একটি সুন্দর মেলার আয়োজন করেছে। হস্ত ও কুটির শিল্প মেলায় হস্ত শিল্পের প্রসার ঘটুক। দেশের লোকজ ও ঐতিহ্যের প্রসার ঘটুক। আমরা সকলে মিলে দেশ ও দশের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ।
এবারে পঞ্চগড় সহ আশে পাশের জেলার বেশ কিছু হস্তশিল্প নিয়ে ৭০ টি স্টল বসেছে মেলায়।
মেলায় প্রতিদিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত প্রবেশ ফি দিয়ে প্রবেশ করা যাবে। পরে অডিটোরিয়াম চত্ত্বরে আতশবাজি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host