শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

বজ্রপাত ও পানিতে ডুবে ৬ জনের প্রাণ হানী

Reporter Name / ৩৩৭ Time View
Update : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে গত দুই দিনে বজ্রপাত ও পানিতে ডুবে ৬ জনের প্রাণ হানীর ঘটনা ঘটেছে। গত শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওরে পানিতে ডুবে দুই শিশু ও বজ্র পাতে এক কৃষকের মৃত্যু হয়। আজ রবিবার বজ্র পাতে দোয়ারাবাজার উপজেলায় দুই জন ও জামালগঞ্জ উপজেলায় একজনের মৃত্যু হয়।

 

রবিবার সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামের মোঃ জালাল মিয়া(৩০) একই গ্রামের  মোঃ জসিম উদ্দিন (২৮) দেখার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তারা মারা যান।

দোয়ারাবাজার পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলে মারা যান ।

জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে কালাগুজা গ্রামের আব্দুল লতিফের ছেলে শরীফ মিয়া (৩৫) ভোরে বাড়ির  পাশের হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনা স্থলেই মারা যান। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হোসেন হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।

এদিকে গত শনিবার বিশ্বম্ভরপুর উপজেলার শক্তির খলা গ্রামের এক কৃষক বজ্রপাতে মারা যান। তার নাম ইমদাদুল ইসলাম( ৫০) ঐদিন সকালেই রাধানগর গ্রামের মনোয়ার হোসেনের পুত্র আরাফাত তাজ(৫)ও একই গ্রামের ফয়জুল ইসলামের পুত্র ইউনুছ মিয়া( ৫)বাড়ির পাশের খরচার হাওরে ডুবে মারা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক