শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিএনপির সেই ‘ওয়ান ইলেভেন চেয়ারম্যান আনিসুল হককে সুনামগঞ্জ ১ আসনে প্রার্থী ঘোষণা তৃণমূল বিএনপির ক্ষোভ 

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

সুনামগঞ্জ প্রতিনিধি : সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুরে ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মোটরসাইকেল প্রতিকে অংশ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামীলীগের প্রার্থীর সাথে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন আনিসুল হক।

সেই ‘ওয়ান ইলেভেন চেয়ারম্যান আনিসুল হক-কে সুনামগঞ্জ-০১তাহিরপুর-ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় একাংশের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

গত ৩ অক্টোবর বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় প্যাডে সুনামগঞ্জ ১ আসনে মো আনিসুল হককে ধানের শীষের প্রার্থী ঘোষণা করায় ধর্মপাশা-মধ্যনগর-তাহিরপুর-জামালগঞ্জের একাংশের নেতাকর্মীদের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে হাজারো মোটরসাইকেল শোডাউন শেষে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়। এতে নির্বাচনী এলাকার বিএনপি, যুবদল,ছাত্রদল,স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল,কৃষকদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা মেহেদী হাসান উজ্জ্বল বলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের ফেইসবুক আইডিতে আজ সকালে দেখলাম শ্রীপুর বাজারস্থ আওয়ামী লীগের নির্বাচনী কার্য্যালয়ে বসে নেতাকর্মীদের সাথে কথোপকথন করছেন ধানের শীষের প্রার্থী আনিসুল হক ভাইকে। ২০১৯ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে উনি উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটের ব্যবধানে ক্ষমতাসীন আওয়ামীলীগের প্রার্থীর কাছে পরাজিত হন। কিন্তু সুনামগঞ্জ ০১ আসনে প্রার্থী ঘোষণা দেওয়ার সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিস্কার করে বলেছেন কেন্দ্রীয় ভাবে আবারও চুরান্ত প্রার্থীর তালিকা ঘোষণা হতে পারে। আওয়ামীলীগের তিন-তিন বারের সাবেক এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের শ্রীপুর বাজারস্থ নির্বাচনী কার্য্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক মতিউর রহমান সহ কর্মীদের সাথে আলাপ-চারিতায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হক। রতন এমপির পোষ্টার সাটানো নির্বাচনী ছবি ও ইউনিয়ন আওয়ামীলীগের কর্মীদের সাথে আনিসুল হক এর আলাপচারিতার স্থানটি আওয়ামীলীগ কার্যালয় নাকি চায়ের হোটেল এমন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন,আমি নিশ্চিত করে বলতে পারি এটি শ্রীপুর বাজার আওয়ামীলীগ অফিস।

সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমানের ফেইসবুক আইডিতে আজ সকালে দেখলাম সুনামগঞ্জ ১ আসনের ধানের শীষের প্রার্থী আওয়ামী লীগের কর্মীদের সাথে আলাপচারিতায়। এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, এটি চায়ের হোটেল নয়, শ্রীপুর আওয়ামী লীগ অফিস। যাই হোক আমি নিজেও দেখেছি। ওপেন সিক্রেট সবাই জানে। আমি কারো বিরুদ্ধে কথা বলতে চাই না। ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় হাই কমান্ড সাথে সাথেই তাকে বহিষ্কার করে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাই কমান্ড পরিস্কার করে বলেদিয়েছেন এটা চুরান্ত নয়,পরিবর্তন হতে পারে।

সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আনিসুল হকের মোবাইল ফোনে একদিক বার ফোন করেও কোন উত্তর পাওয়া যায়নি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শ্রীপুর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো সামাদ মুন্সি বলেন, সাবেক এমপি রতনের নির্বাচনী ছবি সাটানো স্থানটি আওয়ামী লীগের অফিস নয় চায়ের হোটেল। এটি ফেইসবুক মাধ্যমে অনেক বার দেখেছি। এ বিষয় নিয়ে কোন রিপোর্ট করার দরকার নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক