কুমিল্লা প্রতিনিধি : আজ ১৪ অক্টোবর মঙ্গলবার কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে কুমিল্লা জেলা পুলিশের অধঃস্তন পুলিশ কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা ২০২৫ ইং উপলক্ষে কনস্টেবল হতে নায়েক/এটিএসআই, নায়েক হতে এএসআই(সশস্ত্র) পদে পদোন্নতি পরীক্ষায় ক্যাম্প প্রশিক্ষণ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন মহোদয়। পুলিশ সুপার মহোদয় পরীক্ষা পরিচালনা কমিটিসহ বিধি মোতাবেক পরীক্ষার্থীদের ক্যাম্প অনুশীলন পরিদর্শন করেন।
এছাড়াও বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হক চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কুমিল্লা ; জনাব পংকজ বড়ুয়া , অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কুমিল্লা ; জনাব আবু সাঈদ মোঃ গাওছাল আজম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), ব্রাহ্মণবাড়িয়া ; এবং জনাব মোঃ ফরিদুজ্জোহা, আরআই, পুলিশ লাইন্স, কুমিল্লা।