শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

বোদায় ৮২ হাজার ২৩৫ জন শিক্ষার্থীর মাঝে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি 

Reporter Name / ১৬৯ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর অগ্রগতি নিয়ে পঞ্চগড়ের বোদা উপজেলার কর্ডিনেশন সভা আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৪ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এর সভাপতিত্বে সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবীর জানান, টাইফয়েড জ্বর থেকে শিশুদেরকে সুরক্ষিত রাখতে সরকারের  ইপিআই কর্মসূচির আওতায় ৯ মাস থেকে পনেরো বছর বয়সি সকল শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি অব্যাহত রয়েছে। তিনি জানান, বোদা উপজেলায় প্রাথমিক মাধ্যমিক, ইবতেদায়ী, কওমি, কিন্ডারগার্টেন মাদ্রাসা সহ ৪৫০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮২ হাজার ২৩৫ জন শিক্ষার্থীদের মাঝে এই টিকা দেয়া হচ্ছে। ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান ভিত্তিক ৯৮.৩ পারসেন্ট শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে বাদ পড়াদের টিকার আওতায় আনা হবে।

এছাড়াও ২৪০ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে কমিউনিটি পর্যায়ের শিশুদের টিকা প্রদান অব্যাহত রয়েছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যে উপজেলায় শতভাগের কাছাকাছি সাফল্য অর্জিত হবে।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম বলেন, দেশে টাইফয়েড আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকা অর্ধেকের বেশি শিশু। আগামী প্রজন্মকে টাইফয়েড থেকে মুক্ত রাখতে চলমান কর্মসূচি শতভাগ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে কর্ডিনেশন কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ইসলামী ফাউন্ডেশন এর কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও  গণমাধ্যম কর্মীরা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক