শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে কাজ করবো তাহিরপুরে আনিসুল হককে সংবর্ধনা

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হককে বিশাল সংবর্ধনা জানিয়েছেন তাহিরপুর জামালগঞ্জ,ধর্মপাশা ও মধ্যনগর বিএনপির নেতাকর্মী ও সমর্থকবৃন্দরা।

বৃহস্পতিবার ৬ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় তাহিরপুর বাজারে বিশাল গণসংবর্ধনা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধান বক্তা আনিসুল হক বলেন, বিএনপির প্রতি জনগণের আস্থা রয়েছে। ইনশাআল্লাহ, (তাহিরপুর-জামালগঞ্জ-ধর্মপাশা-মধ‍্যনগর)  সুনামগঞ্জ-১ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে প্রতিষ্ঠিত একটি গণমানুষের দল। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই দল গণতন্ত্র পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করেছে। আজ তারুণ্যের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। জনগণের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি।

তিনি আরো বলেন, সুনামগঞ্জ-১ আসনের প্রতিটি উপজেলার প্রতিটি ইউনিয়ন, গ্রাম ও পাড়া-মহল্লায় ধানের শীষের প্রচার পৌঁছে দেয়া হবে। পাশাপাশি সুনামগঞ্জ জেলার পাঁচটি আসনেই ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হবে।

এ সময় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো আবুল কালাম,তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া,বিএনপি নেতা রাকাব উদ্দীন,মো সামাদ মুন্সি,সাবেক ভাইচ চেয়ারম্যান ফেরদৌস আলম আকঞ্জি,উত্তর শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলী, বিএনপি নেতা রইছ মিয়া,জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো শফিকুর রহমান, বিএনপি নেতা শাহজাহান মিয়া,ভীমখালী ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান সেলিম, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত,ধর্মপাশা উপজেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী,ইউনিয়ন বিএনপির সদস‍্য সচিব নজরুল শিকদার, সদস‍্য তাবারক মোল্লা, রইছ মিয়া, যুবদল সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা ডা: মো. জামাল উদ্দিন, ৮নং ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সহ-সভাপতি এখলাছুর রহমান, ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুর রহমান, যুবদল সাধারণ সম্পাদক আরব আলী, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সারওয়ার জাহান, ইউনিয়ন কৃষকদল সদস‍্য শুকুর মোল্লা, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক গোলাম শহীদ, উত্তর বড়দল ইউনিয়নের সাবেক সদস‍্য সচিব নজরুল শাহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক