সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

‘মাদক ছাড়ো, নয়তো এলাকা ছাড়ো’ : ওসি 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

কুমিল্লা প্রতিনিধি : মাদক ও অপরাধমুক্ত এলাকা গড়তে কঠোর অবস্থান নিয়েছে কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ।

মাদক ব্যবসায়ীদের ৭ দিনের আলটিমেটাম দিয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তোহিদুল আনোয়ার হুঁশিয়ারি দিয়েছেন—নির্ধারিত সময়ের মধ্যে মাদক ব্যবসা বন্ধ না করলে এলাকায় থাকা মাদকের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে।

“পরিবার, সমাজ ও দেশ বাঁচাতে, মাদক রুখতে হবে একসাথে”—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ৯ জুলাই বিকেলে কুমিল্লার বিষ্ণুপুর মৌলভীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদক ও চুরির প্রতিবাদে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

১নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে শত শত সচেতন নাগরিক অংশ নেন।

 

১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোতয়ালী থানার ওসি মোঃ তোহিদুল আনোয়ার।

বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি তোহিদুল আনোয়ার বলেন, “মাদক ও চুরি একে অপরের সঙ্গে জড়িত। মাদকাসক্তরা টাকার জন্য বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে। আদর্শ সদর থানাকে অপরাধমুক্ত করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। অপরাধী যত প্রভাবশালীই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না।”

তিনি আরও বলেন, “মাদক ছাড়, না হয় এলাকা ছাড়ো।” পাশাপাশি মাদক ও অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি মোঃ নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান জিরো টলারেন্স নীতিতে পরিচালিত হচ্ছে। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় তাদের ঠিকানা হবে কারাগার। তথ্যদাতাদের পরিচয় গোপন রাখার আশ্বাস দেন তিনি।

সভাপতির বক্তব্যে সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া বলেন, বিষ্ণুপুর ও মৌলভীপাড়ায় কোনো মাদক ব্যবসায়ী বা চোরের আস্তানা হতে দেওয়া হবে না। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

সমাবেশে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সাদেকুর রহমান, মমতাজ বেগম, জহুরুল হক, বিএনপি নেতা জামাল উদ্দিন, বদিউল আলম বাবুল এবং সাংবাদিক মাসুক আলতাফ চৌধুরীসহ অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা এলাকায় মাদকের কেনাবেচা বন্ধ, চুরির সিন্ডিকেট দমন এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল জোরদারের দাবি জানান। পরে মাদক ও চোরমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে বিশেষ মোনাজাত ও শপথ গ্রহণ করা হয়।

সমাবেশ শেষে মাগরিবের নামাজের পর সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া ও কোতয়ালী থানার ওসি তোহিদুল আনোয়ারের নেতৃত্বে স্থানীয় জনগণ বিষ্ণুপুর এলাকার দুটি মাদকের স্পট ভেঙে দেন।

এ ঘটনায় এলাকায় মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ আরও জোরদার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host