শিরোনাম :
তৃণমূলের প্রতিবাদ মিছিলে সহিত বিজেপি কর্মীদের সংঘর্ষ সাংবাদিক লাঞ্ছনার অভিযোগে পঞ্চগড়ে ক্ষোভ, বিচার দাবি শাল্লায় চলন্ত নৌকায় বিশ্ববিদ্যালয় ছাত্রীকে যৌন নিপীড়ন, মাঝি গ্রেফতার নিষিদ্ধ সংগঠনের পোস্টার টানানোর অভিযোগে ২৩ জনের নামে মামলা, অজ্ঞাত আরও ৭০-৮০ জন আসামি উপকূলের ৬০ কৃষক পেলেন গোলপাতার গুড় তৈরির সরঞ্জাম ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ মাভাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা : ‎আহ্বায়ক তুষার, সদস্য সচিব হৃদয় সমুদ্র সৈকতে গোসলে নেমে, ফেরা হয়নি আসাদুলের  রাতের অন্ধকারে পালিয়ে গেল সেই আলোচিত ইউএনও আফরোজ শাহিন দুমকিতে পিকআপ থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মাভাবিপ্রবিতে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক কমিটি ঘোষণা : ‎আহ্বায়ক তুষার, সদস্য সচিব হৃদয়

Reporter Name
Update : বুধবার, ৮ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবি প্রতিনিধি : ‎মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির এক বছরের জন্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

‎মঙ্গলবার ৭ জুলাই জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।
‎অনুমোদিত কমিটিতে বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. তুষার আহমেদকে আহ্বায়ক এবং আইসিটি বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম হৃদয়কে সদস্য সচিব করা হয়েছে।

‎এছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সাকিব আল হাসান রাব্বি ও মো. মামুন মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে মো. আতিক ইসরাক ও আজিজুল হাকিম (উমায়ের), যুগ্ম সদস্য সচিব (দপ্তর) হিসেবে রব্বিকুল ইসলাম রাতুল এবং মুখ্য সংগঠক হিসেবে মেহেদী হাসান রাকিবকে দায়িত্ব দেয়া হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930