শিরোনাম :
মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের মাঝে চাবির রিং ও চকলেট বিতরণ গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে পঞ্চগড় রেলস্টেশনে ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ; লাইসেন্স করতে অতিরিক্ত টাকা চাওয়ার অভিযোগ ক্ষুদ্র ব্যবসায়ীদের রাজিবপুরে পাতা পাড়তে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে যুবকের মৃত্যু তেঁতুলিয়া সাব রেজিস্ট্রি অফিসে পুরাতন দলিল ও রেকর্ড পত্র বিনষ্ট করার সকল প্রস্তুতি সম্পন্ন গোপালগঞ্জ কাশিয়ানী যে বিশ্ব নবী হয়রত মোঃ (সা:) কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ছাতকের বনভূমি ও পরিবেশ রক্ষায় যৌথ অভিযানের নির্দেশ এমপি কলিম উদ্দিনের শাল্লায় প্রাথমিক শিক্ষকদের তীব্র গ্রুপিং ও পাল্টাপাল্টি কমিটি গোপালগঞ্জে অতিবৃষ্টিতে ঘরবাড়ি জলমগ্ন, ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিল টুঙ্গিপাড়া পৌরসভা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

মাভাবিপ্রবির নবীন শিক্ষার্থীদের মাঝে চাবির রিং ও চকলেট বিতরণ

Reporter Name
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাভাবিপ্রবি প্রতিনিধি : মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মাভাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সাজিদ ইসলাম (দিপু)-এর ব্যক্তিগত উদ্যোগে চাবির রিং ও চকলেট বিতরণ করা হয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় ৫০০ নবীন শিক্ষার্থীর হাতে শুভেচ্ছা উপহার হিসেবে চাবির রিং ও চকলেট তুলে দেওয়া হয়। উপহার বিতরণের পাশাপাশি নবীনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং বিশ্ববিদ্যালয় জীবনে সফলতা কামনা করা হয়। এ সময় ক্যাম্পাসে যেকোনো প্রয়োজন বা সমস্যায় পাশে থাকার আশ্বাসও দেয়া হয়।

এ বিষয়ে সাজিদ ইসলাম (দিপু) বলেন, “বিশ্ববিদ্যালয়ে নতুন যাত্রা শুরু করা ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থী ভাই-বোনদের প্রতি ভালোবাসা ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই সামান্য উপহারের আয়োজন করেছি। আমি বিশ্বাস করি, শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। ভবিষ্যতেও আমি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মাভাবিপ্রবি শাখা শিক্ষার্থীদের স্বার্থে সবসময় কাজ করে যাব।”

উপহার পেয়ে নবীন শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিকেই এমন আন্তরিক অভ্যর্থনা তাদের মুগ্ধ করেছে। তারা এই উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং এটিকে নতুন ক্যাম্পাস জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930