শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

মুসলিমপুরে বাগানের গাছ কর্তন, থানায় অভিযোগ

Reporter Name / ২০৯ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুরে সাবেক ইউপি সদস্য মো ইদ্রিস আলীর রেকর্ডীয় বাগানের বিভিন্ন প্রজাতির ছোট ভাই প্রায় ২০টি গাছ কর্তন করায় সদর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইদ্রিস আলী বাদী হয়ে নুরজাহান বেগম,শফিক মিয়া ও রফিক মিয়ার বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ২৯ নভেম্বর সকাল ৬ টায় নুরজাহান বেগম গংরা পূর্ব বিরোধের জের ধরে ২০টি গাছ কর্তন করার পর জমির রেকর্ডীয় মালিক ইদ্রিস আলী থানায় অভিযোগ দায়ের করলে তাকে সরকারি রাস্তায় আটকিয়ে লাঞ্ছিত করে অভিযোগ তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। ঘটনার স্বাক্ষী মুসলিমপুর গ্রামের সাত্তার মিয়া জানান, নুরজাহান বেগম,শফিক ও রফিক মিয়া গংরা ইদ্রিস আলীর বাগানের গাছ কর্তন করে। পরে তাদের বিরুদ্ধে ইদ্রিস আলী থানায় অভিযোগ দায়ের করলে তাকে লাঞ্ছিত করেছে। জমির মালিক ইদ্রিস আলী জানান, প্রায় ২০ বছর আগে আমি অক্ষয়নগর গ্রামের আজিজুর রহমান, আজিমুননেছা, নজিবুননেছা গংদের কাছ থেকে ৫ কাটা ফসিল জমি ক্রয় করি। বর্তমানে আমি উক্ত জমিতে ধান, সবজি ও বিভিন্ন জাতের গাছ লাগিয়েছি। কিন্তু প্রতিপক্ষ গংরা আমার বাগানের গাছ কর্তন করে সবজি উত্তোলন করতে দিচ্ছে না। তাই আমি আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় অভিযোগ করেছি। অভিযোগ করায় প্রতিপক্ষরা আমাকে রাস্তায় পেয়ে লাঞ্ছিত করে অভিযোগ তুলে নেয়ার হুমকি দিয়েছে। অভিযুক্ত শফিক মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। তাই বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক