সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

রাতের অন্ধকারে পালিয়ে গেল সেই আলোচিত ইউএনও আফরোজ শাহিন

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

মো, সোহরাব আলী, তেঁতুলিয়া, পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের আলোচিত তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তাকে প্রত্যারপূর্বক জনপ্রশাসন মন্ত্রনালয়ে সংযুক্ত করার পর ৬ জুলাই ২০২৬দিবাগত গভীর রাতে পালিয়ে গেল সেই ইউএনও।

জানা গেছে তেঁতুলিয়া সদর ইউনিয়নের মাগুরা গ্রামের উর্মি আক্তার নামে এক মহিলা ইউএনওর বিরুদ্ধে ১লাখ ৮০হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগ এনে সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইফ করে এতে ইউএনও ক্ষিপ্ত হয়ে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের কে নিয়ে কর্মবিরতি ও মানববন্ধন করে ঐদিন বিকেলে আবার তেতুলিয়া চৌরাস্তা বাজারে সাংস্কৃতিক কর্মীদের ব্যানারে ইউএনওর পক্ষে আরেকটি মানববন্ধন করা হলে বিভিন্ন পত্র-পত্রিকায় ” আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে উপজেলা প্রশাসনের কর্ম বিরতি ও মানববন্ধন “‘ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে পুনরায় ৫ জুলাই ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব এর স্বাক্ষরিত আদেশে তাকে মন্ত্রণালয় প্রত্যাহার করা হয়েছে। আদেশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে কর্মস্থলে যোগদান করার নির্দেশে বিতর্কিত ইউ এন ও রাতের অন্ধকারে তেতুলিয়া থেকে পালিয়ে যান। বিবরণে প্রকাশ

গত বৃহস্পতিবার ০২ জুলাই জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব গোলাম মোরশেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয় তবে প্রজ্ঞাপনের পর রোববার (০৫ জুলাই) সপ্তাহের প্রথম কর্মদিবসে বিষয়টি জানাজানি হয়। প্রজ্ঞাপনে বলা হয় তেঁতুলিয়া উপজেলা নির্বাহি কর্মকর্তা আফরোজ শাহিন খসরুকে বর্তমান কর্মস্থল হতে প্রত্যাহার পূর্বক সিনিয়র সহকারী সচিব (সংযুক্ত) জনপ্রশাসন মন্ত্রনালয় পদে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। উল্লেখ্য যে

২৯ জুন ২০২৬ ওই ইউএনও র কার্য্যালয়ের সামনে উর্মি আক্তার নামের এক নারী ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নিয়েছে ইউএনও আফরোজ শাহিন খসরুর বিরুদ্ধে অভিযোগ এনে টাকা ফেরত চেয়ে ইউএনও সামনে ফেসবুকে লাইভ করে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরুর বিরূদ্ধে টাকা ফেরত চেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দেন।

পরবর্তীতে ইউএনও নিরুপায় হয়ে গত ০১ জুলাই বুধবরার উপজেলা অফিসের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে উর্মি আক্তারের বিরূদ্ধে সাইবার আইনে তেঁতুলিয়া মডেল থানায় মামলা দায়ের করেন। ঘুষের টাকা, উপজেলা প্রশাসনের ১ ঘন্টা কর্মবিরতি , ২ বার মানববন্ধনের ঘটনায় বিভিন্ন সংবাদ মাধ্যমে সংবাদ প্রকাশের ফর জনপ্রশাসন মন্ত্রনালয় থেকে প্রজ্ঞাপন দিয়ে আফরোজ শাহিন খসরুকে মন্ত্রনালয়ে সংযুক্ত করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host