শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে চা শ্রমিক নিহত, আহত ২ জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার 

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : র‍্যাব-১১ এর অভিযানে অস্ত্র ও মাদকসহ ২৫ মামলার আসামি গ্রেফতার।

আজ ১৪ই অক্টোবর রাত-১ টায় র‍্যাব-১১,সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানাধীন ভাটকেশ্বর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-জানায় উক্ত অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি সহ ইয়াবা ও বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি একাধিক মামলার এজহারনামীয় ও ওয়ারেন্ট ভুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ রিয়াদ হোসেন ও তার সহযোগী মোঃ মামুন মিয়া কে গ্রেফতার করতে সক্ষম হয়। পৃথক অপর একটি অভিযানে ৮৫ বোতল স্কাফ, ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামি মোঃ রিয়াদ হোসেন (২৯) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার ভাটকেশ্বর গ্রামের মোঃ জসিমের ছেলে এবং অপর আসামী মোঃ মামুন মিয়া(২৯) কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার কার্তিকপুর গ্রামের মৃত মঞ্জিল মেয়ের ছেলে। গ্রেফতারকৃত ১ নং আসামি একাধিক মামলায় অভিযুক্ত অস্ত্রধারী সন্ত্রাসী পার্শ্ববর্তী দেশ ভারত হতে অস্ত্র ও মাদক সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে এবং তার দখলে থাকা অস্ত্রের মাধ্যমে বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ডাকাতি, চাঁদাবাজি,ভয়ভীতি সহ বিভিন্ন অপরাধ সম্পাদন করে আসছে।অপর সহযোগী আসামি মোঃ মামুন মিয়া ১ নং আসামির অপরাধেও সহায়তা করে আসছে।

র‍্যাব আরও জানায়, অস্ত্র মাদক বিরোধী অভিযানে অংশ হিসেবে উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অস্ত্র ও মাদকের বিরুদ্ধে র‍্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার কিছু আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক