শিরোনাম :
জনতা পার্টি বাংলাদেশ-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:১৯ অপরাহ্ন

র‌্যাব-১১ এর অভিযানে কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৫২ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার একটি বিশেষ অভিযানে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা এলাকা থেকে ২০ দশমিক ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।

শনিবার ১৯ অক্টোবর সকালে র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম আলমগীর হোসেন ওরফে কানা আলমগীর (৪০)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ থানার একবালিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। র‌্যাব জানায়, অভিযানের সময় তার হেফাজত থেকে ২০.৮ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক (মিশুক) উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলমগীর হোসেন স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করে আসছে।

র‌্যাব-১১ কর্তৃপক্ষ জানায়, এটি তাদের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

র‌্যাব-১১ এর সাম্প্রতিক কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে সংস্থাটি জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যবধি পর্যন্ত র‌্যাব-১১ দায়িত্বপূর্ণ এলাকায় ২৩০ জন চাঞ্চল্যকর অপরাধী, ১৮৬ জন হত্যা মামলার আসামি, ৯২ জন ধর্ষণ মামলার আসামি, ২৮ জন অস্ত্র মামলার আসামি, ৪৪৪ জন মাদক কারবারিসহ মোট প্রায় ৫২৪ জন অপরাধীকে গ্রেফতার করেছে। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ১০৬টি অস্ত্র, ১,৩৫১ রাউন্ড গুলি, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, এবং উদ্ধার করা হয়েছে ৮৩ জন ভিকটিম।

গ্রেফতারকৃত আলমগীর হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র‌্যাব সূত্রে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক