শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন

লালমনিরহাটে পল্লী বিদ্যুতের ডিজিএমের বিরুদ্ধে ৫৯ কর্মচারির অনাস্থা

Reporter Name / ২৭৯ Time View
Update : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪

রাসেল ইসলাম, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাট জেলার আদিতমারী পল্লী বিদ্যুতের জোনাল অফিসের ৬০ জন কর্মকর্তা কর্মচারীর সকলেই (৫৯ জন) ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করেছেন। ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

জানা গেছে, লালমনিরহাট-কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির অধিনে আদিতমারী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের (ডিজিএম) দায়িত্বে রয়েছেন আইয়ুব আলী। তিনি যোগদানের পর থেকে গ্রাহকদের হয়রানী, ভূতরে বিল ও অবৈধ জরিমানা আদায়ের কারণে ফুসে উঠেছে সাধারণ গ্রাহকরা। শুধু গ্রাহকরাই নয়। অফিসে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সাথেও অসাদাচরন করেন ডিজিএম আইয়ুব আলী। ডিজিএমের নিয়ম বহির্ভৃুত নির্দেশনা পালন করতে গিয়ে কর্মকর্তা কর্মচারীদের সাথে সাধারন গ্রাহকদের বাকবিতন্ডাসহ হামলার ঘটনাও ঘটেছে।

অফিসের সকল শ্রেণির স্টাফদের সাথে বাবা মা তুলে গালিগালাজ করেন ডিজিএম আইয়ুব আলী। অফিসকে নিজের পৈত্রিক সম্পত্তি ভেবে আমিত্ব প্রদর্শন করেন তিনি। তার বেঁধে দেয়া নিয়মে অফিস করতে হয়। যে কারনে অফিসের শিষ্টাচার ও শৃঙ্খলা বিনষ্ট হয়। গত ২৫ সেপ্টেম্বর আদিতমারী জোনাল অফিসের অফিস সহায়ক খাইরুল আলমকে বিনা কারনে অশালিন ভাষায় গালমন্দ করেন ডিজিএম। এতে অফিসের সকল কর্মকর্তা কর্মচারী অতিষ্ট হয়ে অসাদাচরনের অভিযোগ তুলে ডিজিএম আইয়ুব আলীর বিরুদ্ধে অনাস্থা জ্ঞাপন করে জিএম বরাবর লিখিত আবেদন করেন। এতে অনতিবিলম্বে ডিজিএমের বদলির দাবি তুলেন আদিতমারী জোনাল অফিসে কর্মরত সকল (৫৯ জন) কর্মকর্তা কর্মচারী।

আদিতমারী জোনাল অফিসের অফিস সহায়ক খাইরুল আলম বলেন, বিনা কারনে আমাকে গালমন্দ করেছেন ডিজিএম স্যার। এমন আচরন প্রায় দিন করে থাকেন। যা শুধু আমার সাথে নয়, সকলের সাথেই করে থাকেন। আরও অনেক জোনাল অফিস রয়েছে। আরও অনেক ডিজিএম রয়েছেন। তারা তো এমন আচরন করেন না।

আদিতমারী জোনাল অফিসের প্রশাসনিক কর্মকর্তা (ইসি) শাহ জালাল বলেন, ডিজিএম আইয়ুব আলী মহোদয় প্রায় সময় অফিসে আমিত্ব দেখান। নিম্ন পদের অধিনস্থ কর্মচারীদের প্রতি অসাদাচরন করেন। এতে অফিসের শৃঙ্খলা বিনষ্টের পথে। এ কারনে সকলেই ডিজিএমের বিরুদ্ধে অনাস্থা এনে জিএম স্যার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে প্রতিকার চেয়েছি।

ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) আইয়ুব আলী বলেন, ঘুষ দুর্নীতি অনিয়ম ও কাজে অবহেলা করায় গ্রাহক হয়রানী বেড়েছিল। এমন কয়েকজনকে অসাধু কর্মকর্তা কর্মচারীকে বরখাস্থ করায় তারা ক্ষুব্ধ হয়ে লিখিত অনাস্থা এনেছেন। যা ওই দিনই জিএম স্যার সশরীরে তদন্ত করেছেন এবং তদন্ত কমিটিও করেছেন। তদন্তে দোষী হলে যা শাস্তি দেয়া হবে তা মেনে নিব। তবুও ঘুষ দুর্নীতি আর অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

লালমনিরহাট কুড়িগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) মহিতুল ইসলাম বলেন, সকল কর্মকর্তা কর্মচারী ডিজিএমের বিরুদ্ধে অনাস্থা এনেছেন। বিষয়টি জেনে সশরীরে তদন্ত করেছি এবং ৩ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে ঘটনাটি সম্ভবত, নিজের মধ্যে ভুল বুঝাবুঝির কারনে হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক