শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শাহজাদপুরে নৌকায় পিকনিকে এসে ১ শিক্ষার্থী নিখোঁজ

Reporter Name / ৪২৭ Time View
Update : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে শাহজাদপুরের বিনোদনপ্রেমি এলাকা রাউতারা সুইচ গেটে পিকনিক করতে এসে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা নদীতে উদ্ধারের জন্য কাজ করছে। তবে এখন পর্যন্ত লাশ উদ্ধার করা যায়নি।

প্রত্যক্ষদর্শি জানায়, আজ বুধবার সকালে উল্লাপাড়া উপজেলা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শাহজাদপুরের বিনোদনপ্রেমি এলাকা বলে খ্যাত রাঁউতারা সুইচ গেটে ঘুরতে এসে একদল শিক্ষার্থী রান্নার কাজে ব্যস্ত সময় পার করতে থাকে। এ সময় নদীর ভরা মৌসুমে পানিতে প্রচন্ড স্রোত বহমান থাকে।

ঘুরতে আসা ৪ শিক্ষার্থী রাফি, মওদুদ, মাসুম ও সোয়াইব পানিতে গোসল করতে নামে। পানিতে প্রচন্ড স্রোতে তিনজন উঠলেও সোয়াইব (২১) আর উঠতে পারে নাই । এ সময় এলাকাবাসী তাঁকে সন্ধান করতে থাকলেও শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে নাই। এমন খবর ছড়িয়ে পড়লে মুহুর্তেই শত শত মানুষকে নদীরপাড়ে ভীড় করতে দেখা যায়। হঠাৎ সব আনন্দ যেন বিষাদে পরিনত হয়ে গেছে । এ রিপোর্ট লেখা পর্যন্ত স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ও জেলেরা নদীতে জাল ফেলে উদ্ধারের চেষ্টা অব্যাহত রেখেছে। নিখোঁজ শিক্ষার্থী উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি এলাকার আব্দুস ছালামের ছেলে বলে জানা গেছে। সে ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র। এদিকে ছেলেকে না পাওয়ায় স্বজনের আহাজাড়িতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক