সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
খেলার মাঠ কেটে গর্ত করলেন ঠিকাদার, সেই গর্তে ৩ বছরের শিশুর মৃত্যু! গোপালগঞ্জে এস এ পরিবহন মাদক চোরাচালান, ম্যানেজার গ্রেফতার পঞ্চগড়ে ২৪৬ চিকিৎসক পদের বিপরীতে ১৭৪টি পদই শূন্য, চরমভাবে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ ব্যবসায়ি শাহ রুবেল আহমেদ এর পিতার ইন্তেকাল কুমিল্লায় কেন্দ্রীয় ঈদ-ই-মীলাদুন্নবী উদযাপন কমিটির প্রেস কনফারেন্স  স্বাস্থ্যসেবার অনিয়ম খতিয়ে দেখতে সরেজমিন পরিদর্শনের আহ্বান কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থায় অবৈধ প্রশাসক নিয়োগ বাতিল ও দ্রুত নির্বাচনের দাবিতে মানববন্ধন রোগীর স্বজন ক্লিনিকের বাইরে থেকে ওষুধপত্র কেনায় মালিকের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ

সমুদ্র সৈকতে গোসলে নেমে, ফেরা হয়নি আসাদুলের 

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : বুধবার, ৮ জুলাই, ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

বরগুনা জেলা প্রতিনিধি : বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে আসাদুল্লাহ (১৮) নামে এক তরুন নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার ৭ জুলাই আনুমানিক দুপুর ১২টার দিকে এই নিখোঁজের ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যক্তি হলেন, আসাদুল্লাহ আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মুসা মিয়ার ছেলে।

আসাদুল্লাহ তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের ঠংপাড়া এলাকায় তাঁর ভগ্নিপতি শাওন তালুকদারের বাড়িতে বেড়াতে এসেছিলেন।

শখের বসে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মঙ্গলবার দুপুরে সাইদুল, ভগ্নিপতি শাওনসহ পাঁচজন শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নামেন। একপর্যায়ে সাগরে তীব্র ঢেউ ও প্রবল স্রোতের কবলে পড়ে সাইদুল নিখোঁজ হন। তাঁর সঙ্গে থাকা অন্যরা নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও সাইদুলকে আর খুঁজে পাওয়া যায়নি।

খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উপস্থিত হন। উদ্ধারঅভিযান অব্যহত রয়েছে।

এ দিকে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জেলে ও এলাকাবাসী নিজ উদ্যোগে নিখোঁজ সাইদুলকে খুঁজতে এবং উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান,এখনও নিখোজ হওয়া তরুনকে পাওয়া যায়নি,তবে আমাদের ফায়ার সার্ভিস, থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান অব্যহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host