শিরোনাম :
কুমিল্লা সীমান্তে ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ ফজিলাতুন্নেছা জোহা হলে ভোগান্তি : গ্যাস, ওয়াইফাই ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী প্রশিক্ষণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হামের টিকাদান কর্মসূচীর”উদ্বোধন করলেন স্বাস্থ্য সচিব তেঁতুলিয়ায় ৫ মাসের শিশুকে উদ্ধার করে মায়ের জিম্মায় ফিরিয়ে দিল পুলিশ তেঁতুলিয়ায় শিক্ষার্থীদের মাঝে প্লাস্টিকের ব্যাংক বক্স  ও নতুন টাকার নোট  উপহার কুমিল্লার বুড়িচংয়ে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি; টাকা ও স্বর্ণালংকার লুট বিশ্বাস রাখুন তারেক রহমান সরকার আমাদের সন্তানদের জীবন সুরক্ষায় কোন কমতি করবেনা : পানিসম্পদ প্রতিমন্ত্রী তিরনই হাট ইউনিয়ন পরিষদের দুই গ্রাম পুলিশ সদস্যের বিদায় সংবর্ধনা কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সলঙ্গায় প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

Reporter Name / ৪৩২ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য, পরকীয়াসহ স্কুলে উপস্থিত না থাকাসহ নানাবিধ দুর্নীতির অভিযোগ এনে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ছাত্রসমাজ। অভিযুক্ত প্রধান শিক্ষকের (একদফা পদত্যাগ দাবি) করেছেন ছাত্র সমাজ।

আজ রবিবার (২৫ আগস্ট) সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা স্কুল মাঠে বিক্ষোভ শুরু করে। এ সময় কয়েক শত শিক্ষার্থীর সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে সলঙ্গার সাধারন শিক্ষার্থীরা। প্রধান শিক্ষক শহিদুল ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন শিক্ষার্থীরা।

স্কুলের শিক্ষার্থী নাসির উদ্দীন, শাওন, রাকিব, রাজু, সোহান, ইকবাল হোসেনসহ অনেকেই জানায়, ‘নানাবিধ ফিয়ের নামে নিয়মিত আমাদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেয়া হতো।তিনি ঠিকমত স্কুল করেন না। আমাদের দাবি না মানলে আমরা ক্লাসে ফিরবো না এবং একই ভাবে আমাদের বিক্ষোভ চলতে থাকবে।

শিক্ষার্থীরা আরও জানায়, প্রধান শিক্ষক নিয়মিত ক্লাশ করান না, সঠিক সময়ে স্কুলে আসেন না। ইচ্ছেমতো স্কুলে আসেন এবং আবার চলে যান। সারাদিন তার ব্যবসার কাজে সবসময় ব্যস্ত থাকেন। স্কুলে এসে সবসময় শিক্ষিকা রহিমা ম্যাডামের সাথে আলাদা কক্ষে বসে বসে গল্প গুজব, অঙ্গ ভঙ্গিতে ব্যস্ত থাকেন। আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করি।

এ বিষয়ে জানতে অভিযুক্ত প্রধান শিক্ষক শহিদুল ইসলামকে ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক