শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

হালুয়ারঘাট-ধারারগাঁও ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যারিস্টার আবিদ

Reporter Name / ১৮৫ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ সদর উপজেলার, বৃহত্তর উত্তর সুরমায়, সুরমা ইউনিয়নের বেরীগাঁও স্কুল মাঠে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে বৃহত্তর উত্তর সুরমা তৃণমূল নেতৃবৃন্দের অংশগ্রহণে মিছিল লিফলেট বিতরণ ও এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা মোহাম্মদ উসমান গণী, আর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুবদল নেতা অ্যাডভোকেট তৌহিদ আহমেদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সেলিম উদ্দিন ভুট্টো, অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, আব্দুল্লাহ আল নোমান, মঈনুল হক প্রমুখ। সমাবেশে সুরমা ইউনিয়নসহ আশপাশের বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা অংশ নেন। মাঠজুড়ে ছিল “আবিদ ভাই! আবিদ ভাই!” স্লোগানে মুখর পরিবেশ। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আবিদুল হক বলেন, “সুরমার উত্তর পাড়ের মানুষ আমার প্রতি যে ভালোবাসা ও দলের প্রতি যে অকুণ্ঠ সমর্থন দেখিয়েছেন, আমি তার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমি বিশ্বাস করি, দলের হাইকমান্ড যদি আমাকে ‘ধানের শীষ’ প্রতীক দেন, ইনশাআল্লাহ বিপুল ভোটে বিজয়ী হবো।”  তিনি আরও বলেন, “নির্বাচিত হলে প্রথম কাজ হিসেবে জনগণের দীর্ঘদিনের দাবি, সুরমা নদীর উত্তর পাড়ের মানুষের স্বপ্নের গাঁথা ধারারগাঁও-হালুয়ারঘাট ব্রিজ নির্মাণ বাস্তবায়ন করবো। উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিগন্ত উন্মোচনই হবে আমার অঙ্গীকার।” সমাবেশে অংশগ্রহণকারীরা জানান, ব্যারিস্টার আবিদুল হক আবিদের নেতৃত্বে সুরমা অঞ্চলে নতুন উদ্দীপনা ও ঐক্যের সঞ্চার ঘটেছে। তরুণ, যুবক ও প্রবীণ নেতাকর্মীরা আশাবাদী, এই নেতৃত্বই হতে পারে পরিবর্তনের প্রতীক। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের গণতন্ত্র, অর্থনীতি ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলন আরও শক্তিশালী হবে। স্থানীয়দের মতে, ব্যারিস্টার আবিদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। তরুণ ও প্রবীণ ভোটারদের মধ্যে তাঁর প্রতি আস্থা ও প্রত্যাশা স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে মাঠপর্যায়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক