শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

সুনামগঞ্জে দিরাইয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন আজমল হোসেন চৌধুরী

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ দিরাইয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রবিবার ২৬ অক্টোবর দুপুরে দিরাই উপজেলার আজমল কনভেনশন সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে আজমল হোসেন চৌধুরী জাবেদ বলেন, ২০১৮ সালের নির্বাচনে আমি দিরাই-শাল্লা আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। দল তখন নাছির উদ্দিন চৌধুরীকে প্রার্থী করে, আমি তার সঙ্গে মাঠে কাজ করেছি। আওয়ামী লীগের রাতের ভোটে আমরা পরাজিত হলেও রাজনীতি ছাড়িনি। নাছির চৌধুরীর নেতৃত্বে রাজপথে সক্রিয় থেকেছি।

তিনি আরও বলেন, “করোনা মহামারী ও ২০২২ সালের ভয়াবহ বন্যায় আমি দিরাই-শাল্লার মানুষের পাশে ছিলাম। ফ্যাসিস্ট সরকারের কারাগারে থাকা নেতাকর্মীদের আইনি সহায়তা দিয়েছি এবং তাদের পরিবারের খোঁজ নিয়েছি। বর্তমানে নাছির চৌধুরী অসুস্থ অবস্থায় বিদেশে রয়েছেন, তাই তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি।

আজমল হোসেন চৌধুরী বলেন, নাছির চৌধুরী এ এলাকার সবচেয়ে জনপ্রিয় নেতা। যদি কোনো কারণে দল তাকে মনোনয়ন না দেয়, তাহলে আমি মনোনয়ন পাব—সে লক্ষ্যেই কাজ করছি। তবে যিনিই ধানের শীষের প্রার্থী হোন না কেন, আমরা সবাই একসাথে তার বিজয় নিশ্চিত করব।”

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সামছুল ইসলাম সরদার খেজুর, সুয়েব হাসান, শাহজাহান মাহমুদ হেলাল, জিয়াউর রহমান লিটন, ইমরান হোসাইন, মোশাহিদ সরদার, সৈদুর রহমান তালুকদার, আবু হানিফ চৌধুরী, প্রশান্ত সাগর দাস, শাহজাহান সিরাজ, জীবন সূত্রধর, দিপু বনিক, ওবায়দুল হক, মাইদুল ইসলাম সোহাগ ও ইয়াহিযা লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক