শিরোনাম :
শান্তিগঞ্জে হরিলুট হচ্ছে ৩ ফসলি জমির মাটি, বিক্রি হচ্ছে ইটভাটায় একদিন পর চাঁপাইনবাবগঞ্জে বাস চলাচল স্বাভাবিক জনমনে স্বস্তি চাঁপাইনবাবগঞ্জে হামের টিকাদান প্রায় লক্ষ্যমাত্রা পূরণ, রোগী ১০১৭ জন ইসলামিক টেলিভিশনে সুনামগঞ্জ জেলা প্রতিনিধি নিয়োগ পেলেন হাসান বশির জাতীয় ম্যাগাজিন ‘মাসিক অগ্নিবার্তা’র ৩২ বছর পূর্তি উদযাপন  জনতা পার্টি বাংলাদেশ ও  এনডিএফ-এর যৌথ উদ্যোগে বৈশাখী আড্ডা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে বিএনপির জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি সভা  তনু হত্যা মামলার আসামি রিমান্ড শেষে সাবেক সেনা সদস্য হাফিজুর কারাগারে কুমিল্লায় নিখোঁজের ১২ ঘণ্টা পর রাজস্ব কর্মকর্তা মরদেহ উদ্ধার কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য করতে মনিরুল হক চৌধুরীর ১১ দফা কর্মপরিকল্পনা
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

তবে সংস্কার নিয়ে সব দলেই ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে : ডা. তাহের

Reporter Name / ৮১ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুলাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদকে একটি সাংবিধানিক আইনি ভাবে বৈধতা দিতে সব দলের সাথে বারবার বৈঠক হয়েছে। তবে সংস্কার নিয়ে সব দলেই ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে। তারা এ সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, তারা সংস্কার মানে না। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তারা এখন আরপিও মানে না। তারা সংস্কার মানে না। এখন বিএনপি বলছে গণভোট ও নির্বাচন একইদিনে হতে হবে। তারা এখন তালের রস, আমের রস একসাথে করে ফেলেছে। বিএনপির বর্তমান ভূমিকা ফেব্রুয়ারি নির্বাচনকে ঝুঁকিতে ফেলে দিয়েছে ।

যদি নির্বাচন না হয় তাহলে যারা পালিয়ে গিয়ে ভারতে বসে ষড়যন্ত্র করছে, তারাই একটা সুযোগ নিবে। বিগত সরকারের যে বাংলাদেশ, সংস্কার বিহীন যে বাংলাদেশ মনে হয় যেন বিএনপি সেই জায়গায় ফিরে যেতে চায়। বাংলাদেশকে আওয়ামী জাহেলিয়াতের দিকে ফিরে যেতে এদেশের মানুষ দিবেনা।”

শুক্রবার সকাল ১১টায় কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটরিয়ামে চৌদ্দগ্রামের সকল কেন্দ্র পরিচালকদের নিয়ে সমাবেশ শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন।

ডা. তাহের আরো বলেন, সরকারের সিদ্ধান্ত থেকে যদি সরকার সরে যায়, তাহলে এটা পরিষ্কার হবে যে সরকার আর নিরপেক্ষ নেই। এ সরকার যদি নিরপেক্ষতা হারায় এবং কোন দলের প্রতি যদি তাদের আনুগত্য প্রকাশ করে এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এটা আশঙ্কা তৈরি হবে।”

তিনি আরো বলেন, আরপিও পদ্ধতি, রাস্ট্র সংস্কার ও গণভোট কিছুই মানছে না বিএনপি। বিএনপি বিগত সরকারের পথেই হাটছেন।

জাতীয় নির্বাচন ও গণভোট করা সরকার যদি অপকৌশল করে জনগণ আন্দোলনের প্রস্ততি নিবে। এছাড়া সরকার যদি তার নিরপেক্ষতা হারায় তাহলে এ দেশের মানুষ এই সরকারের প্রতি আস্থা রাখবে না। দেশের জনগণ আন্দোলনে নামবে।

উপজেলা জামায়াতে আমীর মু মাহফুজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা অঞ্চল টিম সদস্য ও সাবেক জেলা আমীর আব্দুস সাত্তার, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কুমিল্লা মহানগরী জামায়াতের সেক্রেটারী মু.মাহবুবর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে সাবেক আমীর ভিপি সাহাব উদ্দিন, উপজেলা জামায়াতের সেক্রেটারী বেলাল হোসাইন এর পরিচালনায় উপস্থিত ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভা আমীর মাওলানা ইব্রাহীম, জামায়াত নেতা আয়ুব আলী ফরায়েজী, সাবেক চৌদ্দগ্রাম উপজেলা দক্ষিণ আমীর শাহ মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের সেক্রেটারী,মোশাররফ হোসেন ওপেল প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক