মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : কুমিল্লা -৬ (সদর-সিটি করপোরেশন- সেনানিবাস- সদর দক্ষিণ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরীকে সমর্থন জানিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলররা।
কুমিল্লা নগরীর একটি রেস্টুরেন্টের কনফারেন্স হলে বুধবার ৫ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে সংবাদ সম্মেলনে তারা সমর্থনের কথা জানান ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিল্লা সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কুমিল্লা মহানগর ২১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাজী মাহবুবুর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বিগত ৬০ বছর ধরে রাজনীতি করছেন। তিনি একজন ত্যাগী এবং পরীক্ষিত জনবান্ধন নেতা। তাকে মনোনয়ন দিয়ে বিএনপি একটি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মনিরুল হক চৌধুরীর হাত ধরেই কুমিল্লা উন্নয়নে সমৃদ্ধ হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ কুমিল্লার সকল অবকাঠামো উন্নয়ন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদান। আর এর নেপথ্যে ছিলেন মনিরুল হক চৌধুরী। কুমিল্লা সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের বিএনপির ১৯জন কাউন্সিলর সবা মনিরুল হক চৌধুরীকে সমর্থন করছি। আমরা তাকে জয়ী করার জন্য সর্বোচ্চ কাজ করে যাবো।
এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বিল্লাল হোসেন বলেন এতোদিন আমি হাজী ইয়াছিনের সমর্থক ছিলাম,আমি দলকে ভালোবাসি দলের আদর্শ মেনে চলা দলীয় কর্মী হিসেবে আমার দায়িত্ব তাই দলের সিদ্ধান্ত মোতাবেক মনিরুল হক চৌধুরীর পক্ষে কাজ করা আমার নৈতিক দায়িত্ব। ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আব্দুল জলিল, ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ, ২২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহ আলম মজুমদার, ২৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মহিবুর রহমান তুহিন, ২৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাজী মো. কামাল হোসেন, সংরক্ষিত নারী ওয়ার্ডের (৪, ৫,৬) সাবেক কাউন্সিলর কুহিনূর আক্তার কাকলী, ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাহমিনা আক্তার লিন্ডা উপস্থিত ছিলেন।