শিরোনাম :
কুমিল্লায় দুর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা বিষয়ক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা তেঁতুলিয়ায় দলিল লেখক সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে সামসুল সভাপতি ও রাব্বানি সাধারণ সম্পাদক নির্বাচিত  দিরাই-শাল্লায় তীব্র লোডশেডিং : অন্ধকারে এসএসসি পরীক্ষার্থীদের ভবিষ্যৎ সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ পণ্যসহ পাচারকারী গ্রেফতার বিশ্বম্ভরপুরে যুবকের গলা কাটা লাশ উদ্ধার তনু হত্যা মামলায় সেনাবাবিনীর ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে পিবিআই আমার দেশ বুড়িচং প্রতিনিধির উপর সন্ত্রসী হামলা তেঁতুলিয়ায় বিদ্যুতের লোডশেডিংয়ে লুকোচুরি খেলাই নাগরিকদের জীবনকে অতিষ্ঠ  কুমিল্লার নাঙ্গলকোটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ, আটক ১ সাভার পৌর বিএনপি সভাপতির ইন্তেকাল
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

মাভাবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আহ্বায়ক হৃদয়, সদস্য সচিব এরশাদ

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখায় বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার ৭ মার্চ সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ সেশনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. হৃদয় হোসাইন এবং সদস্য সচিব হয়েছেন অর্থনীতি বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. এরশাদ।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— ম্যানেজমেন্ট বিভাগের নাজমুল হাসান ভুঁইয়া, এফটিএনএস বিভাগের সমাপ্তি খান এবং রসায়ন বিভাগের আতিক মাহবুব তাঞ্জিম।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম যৌথভাবে এ কমিটির অনুমোদন দেন।

নবনিযুক্ত আহ্বায়ক মো. হৃদয় হোসাইন বলেন, মাভাবিপ্রবিতে শিক্ষার্থীদের মধ্যে লেখালেখির চর্চা বৃদ্ধি এবং বুদ্ধিবৃত্তিক পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করবেন। তরুণদের কলমের মাধ্যমে সমাজের বিভিন্ন বিষয় তুলে ধরতে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

সদস্য সচিব মো. এরশাদ বলেন, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ক্যাম্পাসে সৃজনশীল চিন্তা ও মত প্রকাশের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলা হবে।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম বলেন, হৃদয় ও এরশাদের নেতৃত্বে মাভাবিপ্রবি শাখা সংগঠনের অন্যতম সেরা শাখা হিসেবে গড়ে উঠবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সন্তোষজনক হলে কেন্দ্রীয় পর্ষদের দুই-তৃতীয়াংশ সদস্যের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক