বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
কর্মক্ষম শক্তিকে দিয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে তোলা যাবে : নূরুল ইসলাম বুলবুল    চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাও চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভা গোপালগঞ্জে জেলা পুলিশের মাসিক সংবর্ধনা অনুষ্ঠান আলোচনা সভা   আন্তর্জাতিক যুব দিবসে কুমিল্লায় জামায়াতের যুব সমাবেশ, তারুণ্যের ঐক্যের আহ্বান গর্তে গর্তে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লার আমতলীতে ২০ কিলোমিটার যানজট লাকসামে মাইকিং করে চার পরিবারকে সমাজচ্যুতের অভিযোগ গ্রীন ও ক্লিন সিটি গড়তে কুমিল্লায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

দুই শিশু সন্তানকে হত্যার কথা স্বীকার করলেন বাবা

Reporter Name
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৫৬ অপরাহ্ন

তৌফিকুর রহমান তাহের,বিশেষ প্রতিনিধি সুনামগঞ্জ : সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই শিশু সন্তানসহ বাবার নিখোঁজ হওয়ার ঘটনার মর্মান্তিক ও চাঞ্চল্যকর মোড় ঘটেছে। নিখোঁজ হওয়ার কয়েকদিন পর বাড়ি ফিরে বানোয়াট গল্প বললেও, শেষ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশের জিজ্ঞাসাবাদে নিজের দুই নিষ্পাপ সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন ঘাতক বাবা কামরুল ইসলাম।

উপজেলার পেরুয়া (মধুপুর) গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী ও ফেরিওয়ালা কামরুল ইসলাম গত সপ্তাহে তাঁর দুই শিশু সন্তান মোহাদ্দেস (৭) ও তুলনা আক্তারকে (৪) নিয়ে হঠাৎ নিখোঁজ হন। কামরুলের কাছে মোবাইল ফোন না থাকায় কোনো যোগাযোগ করা যাচ্ছিল না। সন্তানদের হারিয়ে মা আফরোজা বেগম দিশেহারা হয়ে পড়েন এবং এলাকায় তীব্র আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়।

গত সোমবার রাত ১১টার দিকে কামরুল একাই বাড়ি ফিরে আসেন। পরদিন সকালে সন্তানদের ব্যাপারে জানতে চাইলে তিনি একটি বানানো ও অবান্তর কাহিনী বলেন। তাঁর সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সর্বসাধারণের মনে ঘোর সন্দেহ দানা বাঁধে।

ঘটনার সত্যতা উন্মোচনে ৪ নম্বর চরনারচর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং পেরুয়া গ্রামের বিশিষ্ট মুরুব্বিদের সমন্বয়ে গঠিত সালিশি বোর্ড কামরুলকে কঠোর জিজ্ঞাসাবাদ শুরু করে। চাপের মুখে কামরুল স্বীকার করেন যে তিনি নিজেই তাঁর দুই সন্তানকে হত্যা করেছেন।

খবর পেয়ে দিরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কামরুলকে আটক করে। দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কামরুল স্বীকার করেছেন যে, প্রতিনিয়ত পারিবারিক কলহ এবং দুই শিশুর নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটির কারণে সংসারে অশান্তি লেগে থাকত। সেই ক্ষোভ থেকেই তিনি নিজ হাতে দুই সন্তানকে হত্যা করেছেন।

ঘটনার সঠিক রহস্য উদঘাটন এবং শিশুদের মরদেহ উদ্ধারে পুলিশি অভিযান ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host