রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা প্রশাসক গোল্ডকাপে নাচোলকে ৪-০ গোলে হারিয়ে শিবগঞ্জের জয় জামালগঞ্জ-ছাতক-দোয়ারায় সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই :অবাধে কাটছে দেশিয় গাছ  গণমাধ্যমের খবর দেখে ক্যান্সার আক্রান্ত মায়ের পাশে প্রধানমন্ত্রী, দিলেন চিকিৎসা সহায়তা মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের সক্রিয় ভূমিকার আহ্বান : এস এম জিলানী ব্রাহ্মণবাড়ীয়া প্রেসক্লাবে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মতবিনিময় সভা শুধু জিপিএ ৫ নয়, আদর্শ মানুষ গড়াই শিক্ষার মূল লক্ষ্য : ড. সায়মা ফেরদৌস ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ  ৯ জন গ্ৰেফতার সাংবাদিক তথ্য চাইলে শিক্ষা অফিসে পাঠিয়ে দিন! চরফ্যাশনের ঢালচরে সরকারি খালে বিষপ্রয়োগে মাছ শিকার : হুমকির মুখে উপকূলীয় জীববৈচিত্র্য বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে আইনজীবী নেতার সৌজন্য সাক্ষাৎ

কুমিল্লায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে সড়ক অবরোধ, বিচার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির নাম।।
প্রকাশকাল : রবিবার, ১০ মে, ২০২৬, ৮:৫৮ অপরাহ্ন

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার লালমাই উপজেলা উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তিখোলা এলাকায় মাদ্রাসার এক ছাত্রীকে ধ*র্ষণের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযুক্তের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মাদ্রাসার শিক্ষার্থীরা।

রবিবার ১০ মে দুপুরে যুক্তিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার ৭ম শ্রেণির এক ছাত্রীকে যুক্তিখোলা বাজারের একটি দোকানে আটকে রেখে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

জানা যায়, ঘটনার পর থেকেই অভিযুক্ত এনায়েত উল্লাহ দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। তার দোকানটি যুক্তিখোলা বাজারে।ঘটনার খবর ছড়িয়ে পড়লে মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়েন। তারা দ্রুত বিচার ও অভিযুক্তের গ্রেপ্তারের দাবিতে সড়কে নেমে বিক্ষোভ মিছিল করেন এবং গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এসময় পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে লালমাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদ্রাসার অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, আমাদের এ শিক্ষার্থীকে দোকানের ভেতরে আটকে নির্যাতন করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

লালমাই থানার অফিসার ইনচার্জ মো. নুরুজ্জামান এশিয়া পোস্টকে বলেন, আমরা বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি এবং অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস প্রদান করেছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ক্যালেন্ডার

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Web Design By Khan IT Host